এক্সপ্লোর
মহারাষ্ট্রে রাজ্য সচিবালয়ে আত্মহত্যার চেষ্টা কৃষকের

মুম্বই: মহারাষ্ট্রের সচিবালয়েই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা কৃষকের। মুম্বইয়ে মন্ত্রালয় হিসেবে পরিচিত সচিবালয়ের দোতলায় আহমদনগর জেলার ভৈরবনাথ যাদব নামে ৫৫ বছরের ওই কৃষক আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে। ওই কৃষককে সঙ্গে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিত্সা চলছে। ওই কৃষক কেন এভাবে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন তা এখনও জানা যায়নি। সম্প্রতি রাজ্য সরকার কৃষকদের ঋণ মকুবের ঘোষণা করেছে। ঋণ মকুব সংক্রান্ত কোনও অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।
Before You Go
DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
খবর
লাইফস্টাইল-এর






















