এক্সপ্লোর

কোয়ারেন্টিন সেন্টার থেকে কাউকে কিছু না জানিয়েই বাড়িতে, তিন করোনা আক্রান্তর বিরুদ্ধে মামলা ত্রিপুরায়

ত্রিপুরার তিন করোনাভাইরাস আক্রান্তের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সোনামুড়ার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম)। শুক্রবার সিপাহজিলার সোনামুড়া থানায় এই মামলা দায়ের করা হয়েছে। এসডিএম টেলিফোনে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই তিন করোনা আক্রান্ত বৃহস্পতিবার কাউকে কোনও কিছু না জানিয়ে কোয়ারেন্টিন সেন্টার থেকে বাড়ি চলে গিয়েছিলেন।

আগরতলা: ত্রিপুরার তিন করোনাভাইরাস আক্রান্তের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সোনামুড়ার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম)। শুক্রবার সিপাহজিলার সোনামুড়া থানায় এই মামলা দায়ের করা হয়েছে। এসডিএম টেলিফোনে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই তিন করোনা আক্রান্ত বৃহস্পতিবার কাউকে কোনও কিছু না জানিয়ে কোয়ারেন্টিন সেন্টার থেকে বাড়ি চলে গিয়েছিলেন। দুর্লভ নারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কোয়ারেন্টিন সেন্টার রয়েছে। সেখানে কয়েকজন রয়েছেন। তাঁরা ত্রিপুরার বাইরে থেকে ফিরেছিলেন। যাঁরা ওই কোয়ারেন্টিন সেন্টারে রয়েছেন, তাঁদের মধ্যে গত বুধবার তিনজনের টেস্টের ফল পজিটিভ আসে। এরপর বৃহস্পতিবার সকালে ওই তিনজন কাউকে কিছু না জানিয়ে বাড়ি চলে যান। পরে সন্ধেয় তাঁদের বাড়িতে পাওয়া যায়। বৃহস্পতিবার রাতেই প্রশাসন ও পুলিশের সাহায্য ওই তিন করোনা আক্রান্তকে সাগর মহল কোভিড কেয়ার সেন্টারে পাঠানো হয়। ওই রাতেই নলচরের বিডিও এসডিএমের কাছে রিপোর্ট জমা দেন। এই রিপোর্ট পাওয়ার পরই সুব্রত মজুমদার ওই তিনজনের বিরুদ্ধে সোনামুড়া থানায় এফআইআর দায়ের করেন। এরইমধ্যে এই মহকুমারই মেলাঘর পুর এলাকায় একটি কোয়ারেন্টিন সেন্টারে বেশ কয়েকজনের করোনা টেস্ট গত শনিবার পজিটিভ এসেছিল। কিন্তু আত্মীয়পরিজন বাধার কারণে তাঁদের কোভিড কেয়ার সেন্টারে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়। এর ছয়দিন পর বৃহস্পতিবার অবশেষে তাঁদের কোভিড কেয়ার সেন্টারে নিয়ে আসা সম্ভব হয়। গত বুধবার আক্রান্তদের কোভিড কেয়ার কেন্দ্রে পাঠানোর জন্য পুলিশ ও প্রশাসন এলে তাদের স্থানীয়দের হামলার মুখে পড়তে হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ওই আক্রান্তদের হাসপাতালে পাঠানো সম্ভব হয়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
Embed widget