এক্সপ্লোর

সিআরপিএফ জওয়ানদের মারধরের ঘটনায় ধৃত ৫, নতুন ভিডিওয় বাড়ল উত্তাপ

শ্রীনগর: শ্রীনগরে উপনির্বাচনের দিন সিআরপিএফ জওয়ানদের মারধর করার ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হল। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এরই মধ্যে নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে। তার ফলে উপত্যকায় উত্তাপ বেড়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এস পি বৈদ সিআরপিএফ জওয়ানদের প্রশংসা করে বলেছেন, জওয়ানদের যেভাবে লাথি, ঘুঁষি মারা হয়েছে এবং হেনস্থা করা হয়েছে, তাতে বিশ্বের অন্য কোনও দেশের সশস্ত্রবাহিনী হলে পাল্টা আক্রমণ করত। কিন্তু গুলি না চালানোর নির্দেশ পালন করেছেন জওয়ানরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাদুরা থানায় মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে যে দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তার একটিতে দেখা যাচ্ছে, একটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে এক তরুণ পাথর ছুঁড়ছে। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের এক জওয়ান তার মাথায় গুলি করছেন। অপর ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাথরের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য সেনাবাহিনীর জিপের সামনে এক তরুণকে বেঁধে রাখা হয়েছে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই ঘটনাকে বেদনাদায়ক আখ্যা দিয়েছেন। ডিজিপি বলেছেন, ওই তরুণের মাথায় গুলি করার ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তে যদি সংশ্লিষ্ট জওয়ান দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুসারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় দুটি নতুন ভিডিও ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন। সেই রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget