এক্সপ্লোর

স্ত্রী-কন্যার পর এবার ছেলে সহ আত্মঘাতী দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন আমলা

নয়াদিল্লি:  দিল্লিতে নিজের বাড়িতেই ছেলে সহ আত্মহত্যা করলেন দুর্নীতির মামলায় অভিযুক্ত এক প্রাক্তন আমলা। এদিন বাড়ি থেকে ওই প্রাক্তন আমলা ও ছেলের দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের  অনুমান, আত্মহত্যা করেছেন বাবা ও ছেলে। গতমাসেই ১ লক্ষ টাকার বন্ডে কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের প্রাক্তন পদস্থ অফিসার বি কে বনশলের জামিন মঞ্জুর করেছিলেন সিবিআইয়ের বিশেষ বিচারপতি। বনশলের বাসভবন থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তবে এর বিষয়বস্তু এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের জেনারেল ডিরেক্টর পদে কাজ করতেন বনশল। সেখানে কর্মরত অবস্থায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, মুম্বইয়ের একটি কোম্পানির কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা ঘুষ নেন তিনি। তদন্তে নেমে সিবিআই তাঁর দিল্লির বাড়িতে তল্লাশি চালায়। সেই সময় তাঁর বাড়ি থেকে প্রায় ৬০ লাখ টাকা, জমিজমা সংক্রান্ত প্রচুর কাগজপত্র এবং প্রায় ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মেলে। এর পরেই গ্রেফতার করা হয় বনশলকে। বাড়িতে সিবিআই তল্লাশি হওয়ার দু’দিন পর গত ১৯ জুলাই দিল্লির মধু বিহারে বনশলের বাড়ি থেকেই তাঁর স্ত্রী  সত্যবালা (৫৮) এবং ২৮ বছরের মেয়ে নেহার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেখান থেকে একটি সুইসাইড নোট মেলে। ওই নোটে লেখা ছিল,  সিবিআইয়ের তল্লাশির ঘটনায় তাঁরা চূড়ান্ত অপমানিত হয়েছিলেন। এরপর তাঁরা আর বেঁচে থাকতে চান না।  যদিও তাঁরা কাউকে দায়ী করেননি। সেই সময় বনশল পুলিশি হেফাজতে ছিলেন। তাঁর ছেলেকেও গোয়েন্দারা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন। এরপর বনশল আদালতে অভিযোগ করেছিলেন যে, সিবিআই-ই তাঁর স্ত্রী-কন্যাকে চরম পথ বেছে নিতে বাধ্য করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget