এক্সপ্লোর

এলওসি থেকে এলএসি, ভারতের দিকে যে চোখ তুলেছে, সে জবাব পেয়েছে, নাম না করে চিন-পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নিয়ন্ত্রণ রেখা (এলওসি) থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি), ভারতের সার্বভৌমত্বকে যারাই চ্যালেঞ্জ করেছে দেশের সেনারা তার উপযুক্ত জবাব দিয়েছেন। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে নাম না করে এভাবেই পাকিস্তান ও চিনকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: নিয়ন্ত্রণ রেখা (এলওসি) থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি), ভারতের সার্বভৌমত্বকে যারাই চ্যালেঞ্জ করেছে দেশের সেনারা তার উপযুক্ত জবাব দিয়েছেন। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে নাম না করে এভাবেই পাকিস্তান ও চিনকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এলওসি থেকে এলএসি, যখন ভারত চ্যালেঞ্জের মুখে পড়েছে, ওরা যে ভাষায় বোঝে সেই ভাষাতেইআমাদের সেনারা মুখের মতো উপযুক্ত জবাব দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদ বা সম্প্রসারণ বাদ, ভারত উভয়ের বিরুদ্ধেই লড়ছে। তিনি বলেছেন, এখন সারা বিশ্বই ভারতের পাশে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের জন্য ১৯২ দেশের মধ্যে ভারত ১৮৪ দেশেরই সমর্থন পেয়েছে, এটা তারই প্রমাণ। এদিন প্রধানমন্ত্রী পরেছিলেন গৈরিক ও সাদা সাফা এবং একই ধরনের স্কার্ফ, যা মাস্ক হিসেবে ব্যবহার করেছেন। এদিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী হিসেবে পরপর সপ্তমবার ভাষণ দিলেন তিনি। এক ঘন্টা ২৬ মিনিটের ভাষণজুড়ে ছিল আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল, মেক ইন ইন্ডিয়া থেকে শুরু করে মেক ফর ওয়ার্ল্ড-এর ওপর গুরুত্ব। চলতি করোনা সংকটের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে যাঁরা রয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে জানিয়েছেন, দেশে তিনি করোনা ভ্যাকসিন পরীক্ষার বিভিন্ন স্তরে রয়েছে। ছাড়পত্র মিললেই সেগুলির উত্পাদন ও বিতরণের পথনির্দেশিকা চূড়ান্ত হয়ে রয়েছে। চিন বা পাকিস্তানের নাম না করেই প্রধানমন্ত্রী বলেছেন যে, প্রতিবেশী শুধু তারাই নয়, যাদের সঙ্গে সীমান্ত রয়েছে। মোদি বলেছেন, এখন প্রতিবেশী শুধু তারাই নয়, যাদের সঙ্গে ভৌগোলিক সীমান্ত রয়েছে। প্রতিবেশী তারাও যাদের সঙ্গে আমাদের আবেগ ও মূল্যবোধের বিনিময় হয়। বৃহত্তর প্রতিবেশীদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা একসঙ্গে কাজ করি এবং একে অপরের সম্পর্কে রয়েছে শ্রদ্ধা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?

ভিডিও

Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget