এক্সপ্লোর

দু বছরের মধ্যে গোমাংস নিষিদ্ধ করার হুমকি ভিএইচপি-র, পাল্টা হুঁশিয়ারি গোয়ার বিজেপি জোট সরকারের শরিক দলের মন্ত্রীর

পানাজি: গতকালই বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) জানিয়ে দিয়েছে, সরকারকে কিছু করতে হবে না, আগামী দু বছরের মধ্যেই গোয়ায় গোহত্যা ও গোমাংস ভক্ষণ নিষিদ্ধ করে দেওয়ার ক্ষমতা আছে তাদের। পরদিনই পাল্টা রাজ্যের বিজেপি সরকারের জোট শরিক গোয়া ফরোয়ার্ড পার্টি (জিপিএফ)-র হুঁশিয়ারি, রাজ্যে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করবে, তাদের কড়া হাতে মোকাবিলা করা হবে। গতকাল পরিষদ নেতা রাধাকৃষ্ণ মানোরি বলেন, বজরং দল ও দূর্গা বাহিনীর কর্মীদের সাহায্যে গোয়ায় গোহত্যা ও গোমাংস ভক্ষণ নিষিদ্ধ হবে।  তাঁরা এ ব্যাপারে রাজ্যে সচেতনতা গড়ে তোলার কাজ করছেন। জিপিএফ নেতা তথা রাজ্য সরকারের মন্ত্রী বিজয় সরদেশাই ভিএইচপি নেতার মন্তব্যের নিন্দা করে বলেছেন, মন্ত্রী হিসেবে ভিএইচপিকে বলতে চাই যে, কেউ আইন ভাঙলে কঠোরভাবে তার মোকাবিলা করা হবে।  সরদেশাই আরও বলেছেন, অতীতে রাম সেনের নেতা প্রমোদ মুথালিক গোয়ায় আসার চেষ্টা করেছিলেন। কিন্তু রাজ্য সরকার তাঁকে নিষিদ্ধ করেছিল। যেসব ভিএইচপি নেতা এ ধরনের বিবৃতি দিচ্ছেন, তাঁদের পরিণতিও মুথালিকের মতোই হবে। মন্ত্রী জানিয়েছেন, তিনি ভিএইচপি-র হুমকির বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের সঙ্গেও আলোচনা করেছেন। সরদেশাই বলেছেন, ভিএইপি তাদের ক্যাডারদের কাছে গোমাংস নিষিদ্ধ করার কথা বলছে। কিন্তু তাঁদের ভুলে যাওয়া উচিত নয় যে, গোয়া ফরোয়ার্ড পার্টির সদস্যরা ভিএইচপি-র ওই কাজে বাধা দেবে। গোয়ার সমাজে মৌলবাদীদের কোনও স্থান নেই বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget