এক্সপ্লোর
শ্লীলতাহানিতে বাধা, প্রতিবেশী যুবতীকে জীবন্ত ‘পুড়িয়ে হত্যা’

বরেলি: শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় প্রতিবেশী যুবতীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
খবরে প্রকাশ, সোমবার উত্তরপ্রদেশের বরেলি জেলার শাহিগণেশপুর এলাকার নিবাসী ওই ১৮ বছরের ওই যুবতী নিজের ঘরে একাই ছিলেন। অভিযোগ, প্রতিবেশীর ছেলে হরিওম নিজের ফোন চার্জ দেওয়ার অছিলায় যুবতীর ঘরে এসে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে।
বাধা দিয়ে যুবতী চেঁচালে অভিযুক্ত তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরিবারের সদস্যরা পরে যুবতীকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তিনি মারা যান। বরেলি (গ্রামীণ) পুলিশ সুপার জানান, এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক।
Before You Go
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর
ক্রিকেট

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















