এক্সপ্লোর

ইস্তফা দিলেন প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে, গোয়ার নতুন মুখ্যমন্ত্রী পর্রীকর

পানাজি: দিল্লির প্রতিরক্ষামন্ত্রক থেকে ফের গোয়াতেই ফিরে এলেন মনোহর পর্রীকর। রবিবার গোয়ার রাজ্যপাল মৃদুলা সিংহ তাঁকে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করেছেন। তবে সরকার গঠনের ১৫দিনের মধ্যে বিধানসভায় তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। রাজ্যপালের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, পর্রীকর রাজ্যপালকে প্রমাণ দিয়েছেন, তাঁর কাছে বিজেপির ১৩, এমজিপির ৩, গোয়া ফরওয়ার্ড পার্টির ৩ ও ২জন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। সব মিলিয়ে ৪০ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ ২১জনের সমর্থন রয়েছে তাঁর সঙ্গে। তবে যেভাবে একক বৃহত্তম দল না হওয়া সত্ত্বেও বিজেপি ক্ষমতা দখল করল, তার সমালোচনা করেছে কংগ্রেস। দিগ্বিজয় সিংহ অভিযোগ করেন, গোয়ায় সরকার গড়ার জায়গায় আছে কংগ্রেস অথচ বিজেপি ঘোড়া কেনাবেচা করে ক্ষমতা ধরে রাখতে চাইছে। অবিজেপি বিধায়কদের অর্থ ও মন্ত্রীপদ পাইয়ে দেওয়ার লোভ দেখানো তো চলছেই, পাশাপাশি দেওয়া হচ্ছে এসইউভি গাড়িও। যে দলের মুখ্যমন্ত্রী সহ ৭ মন্ত্রী ভোটে হেরেছেন, তারা কীভাবে সরকার গড়ার দাবি করে, সেই প্রশ্ন তোলেন তিনি। কিন্তু ঘটনা হল, ৪০ বিধায়সভা কেন্দ্রর ১৭টি জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসা সত্ত্বেও গোয়ার আঞ্চলিক রাজনীতিতেই মার খেল কংগ্রেস। রবিবার সকালেই বিজেপি প্রথমে ২ নির্দল বিধায়কের সমর্থন জিতে নেয়। তারপর তারা টার্গেট করে গোয়া ফরওয়ার্ড পার্টি ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির ৩জন করে বিধায়ককে। গোয়ার একমাত্র এনসিপি বিধায়কেরও সমর্থন পায় তারা। প্রয়োজনীয় সমর্থন জুটিয়ে সন্ধের মধ্যে পর্রীকর গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি করেন। ২২জন বিধায়কের সমর্থন তাঁর কাছে থাকায় স্বাভাবিকভাবেই রাজ্যপালের সবুজ সংকেত পেতে অসুবিধে হয়নি। পরে রাজ্য বিজেপির নির্বাচনী ইনচার্জ নীতীন গড়করির সঙ্গে এক সাংবাদিক বৈঠকে পর্রীকর জানান, বিজেপির নিজের কাছে প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক না থাকলেও জোট সঙ্গীদের নিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছতে পেরেছেন তাঁরা। গোয়াবাসীদের তাঁর প্রতিশ্রুতি, রাজ্যে স্থিতিশীল সরকার আসবে, যারা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে গোয়াকে। অথচ কংগ্রেস ভেবেছিল, গোয়া ফরওয়ার্ড পার্টির ৩ বিধায়কের সমর্থন তাদের দিকে থাকবে। কংগ্রেসের সঙ্গে প্রাথমিকভাবে জিএফপির বোঝাপড়াও ছিল। কিন্তু ভোটে তারা কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিতে জোট ভেঙে যায়। এমজিপি, জিএফপি- দুই দলই জানিয়ে দেয়, একমাত্র পর্রীকরকে যদি গোয়ার মুখ্যমন্ত্রী পদে ফিরিয়ে আনা হয়, তবে তারা বিজেপিকে সমর্থন করবে। এরপর গড়কড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করে তাঁদের কাছে গোটা পরিস্থিতির ব্যাখ্যা করেন। বিজেপি সংসদীয় দলও বলে পর্রীকরকে গোয়ায় ফিরিয়ে দিতে। এরপরেই ঠিক হয়, রাজ্যে স্থায়ী সরকার গঠনের স্বার্থে পর্রীকর প্রতিরক্ষা মন্ত্রক ছেড়ে গোয়ায় ফিরে যাবেন।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget