এক্সপ্লোর

কয়েকদিনের বিদেশ সফরে যাচ্ছেন, কোথায়, জানালেন না রাহুল

নয়াদিল্লি: গতকালই ৪৬-তম জন্মদিন কাটিয়েছেন। আর তার পরদিনই বিদেশ যাত্রার খবর শোনালেন রাহুল গাঁধী। কয়েকটা দিনের জন্য দেশের বাইরে যাচ্ছেন, জানিয়েছেন নিজেই। তবে তাঁর গন্তব্য কোথায়, তা খোলসা করেননি কংগ্রেস সহ সভাপতি। গত বছর আচমকা উধাও হয়ে গিয়েছিলেন রাহুল। এক-দুদিন নয়, টানা ৫৬টি দিন তাঁকে কেউ দেখেনি। দেশেই কোথাও ছুটি কাটাচ্ছিলেন না বিদেশে গিয়েছেন, সে ব্যাপারে বিন্দুবিসর্গ জানা যায়নি। গোটা ব্যাপারটাই ছিল রহস্যাবৃত। কবে তিনি প্রকাশ্যে আসবেন, তা নিয়ে রীতিমতো জল্পনা চলে রাজনৈতিক মহলে। মুখে কুলুপ এঁটেছিল তাঁর দলও। সংসদের অধিবেশনের মধ্যেই তাঁর অনুপস্থিতিকে অস্ত্র করে ব্যঙ্গবিদ্রুপ করেছিল শাসক শিবিরও। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ছেলের কংগ্রেস সভাপতি পদে অভিষেকের ব্যাপারটা আর ঝুলিয়ে রাখতে চাইছেন না সনিয়া গাঁধী। শীঘ্রই তিনি রাহুলের হাতে দলের ভার পাকাপাকি তুলে দিচ্ছেন। এমনকী, গতকাল জন্মদিনেই বহু প্রতীক্ষিত ঘটনাটি ঘটতে চলেছে, এমনও শোনা যাচ্ছিল। কিন্তু তা হয়নি। তবে রাহুল ট্যুইটারে বলেছেন, 'সংক্ষিপ্ত সফরে কয়েকটা দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। গতকাল যাঁরা আমার সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকেই ধন্যবাদ। আপনাদের স্নেহ, ভালবাসায় সত্যিই কৃতজ্ঞতায় মন ভরে উঠেছে।' কিন্তু কোথায় যাচ্ছেন, জানাননি। ২০১৩-র চিন্তন শিবিরে সহ সভাপতি হওয়ার পর দলের ভাগ্য বদলাতে পারেননি রাহুল। ২০১৪-র সাধারণ নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। পরপর অসম, কেরল সহ সাম্প্রতিক কয়েকটি বিধানসভা ভোটেও পরাজয়ের গ্লানি জুটেছে। বড়ই কঠিন সময়ের মধ্যে রয়েছে কংগ্রেস। সত্যিই কবে রাহুল দলের রাশ পুরোপুরি নিজের হাতে নিচ্ছেন, উত্তর নেই।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget