এক্সপ্লোর

মধ্যপ্রদেশের মন্দির থেকে চুরি ১৫ কোটি টাকা দামের সোনার কলস

  শিবপুরী: মধ্যপ্রদেশের খানিয়াধানার ঐতিহাসিক রাম জানকী মন্দিরের সোনার কলস চুরি গেল। পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে। গতকাল সকালে চুরির বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শৈলেন্দ্র সিংহ জুদেও নামে স্থানীয় বাসিন্দা দেখতে পান যে, মন্দিরের চূড়ায় বসানো কলসটি নেই। জুদেও স্থানীয় নগর পঞ্চায়েতের সভাপতি। তিনি বিষয়টি পুলিশকে জানান।  চুরি যাওয়ার সোনার কলসটির দাম প্রায় ১৫ কোটি টাকা। চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ডগ স্কোয়াড ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের নিয়ে আসে।  পিচোর শহরের এসডিপিও আর পি মিশ্র এ কথা জানিয়েছেন। খানিয়াধানার পূর্বতন রাজপরিবারের সদস্য জুদেও বলেছেন, এই মন্দিরটি তাঁদের পূর্বপুরুষদের আমলে তৈরি হয়েছিল। মন্দিরটি প্রায় ৩০০ বছরের প্রাচীন। চুরি যাওয়া কলসের ওজন প্রায় ৫৫ কেজি। তিনি বলেছেন, এই কলসটি ওরছার বিখ্যাত রামরাজা মন্দিরের মতোই। দুটিই একইসঙ্গে বসানো হয়েছিল। মন্দিরের পৃষ্ঠপোষকদের উদ্ধৃত করে এসডিপিও জানিয়েছেন, কলসটির বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা। তিনি জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। চোরেদের সন্ধানে তল্লাশি চলছে। কলস চুরি যাওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। গতকালই তাঁরা মন্দিরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। ক্ষুব্ধ জনতা দোকানপাটও বন্ধ করে দেন। চোরেদের অবিলম্বে গ্রেফতার করতে না পারলে আন্দোলন আরও জোরাল করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এসডিপিও জানিয়েছেন, কিছুদিন আগে মন্দিরটি সংস্কার করা হয়। মহারাষ্ট্রের নানদেদ থেকে এজন্য শ্রমিকদের নিয়ে আসা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নানদেদে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। চোরদের ব্যাপারে হদিশ দিতে পারলে ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছেন পুলিশ সুপার রাজেশ হিঙ্গানকর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget