এক্সপ্লোর

ক্ষমা করা হোক, আর অপরাধ করব না, উত্তর প্রদেশে দাগি অপরাধীদের হাতে প্ল্যাকার্ড!

লখনউ: উত্তর প্রদেশে একের পর এক এনকাউন্টারের জের, ভবিষ্যতে আর অপরাধ করবে না বলে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় ঘুরছে দাগি অপরাধীরা। তারা পুলিশ সুপারের কাছে হলফনামাও দিয়েছে। অপরাধীরা সমাজের মূলস্রোতে ফিরে আসতে চাওয়ায় খুশি পুলিশ। কৈরানার দুই কুখ্যাত অপরাধী সেলিম আলি ও ইরশাদ আহমেদ। তাদের বিরুদ্ধে খুন, ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছে তারা। এই দুই অপরাধীই এখন বলছে, তাদের ক্ষমা করে দেওয়া হোক। পুলিশ যেন তাদের এনকাউন্টারে না মারে। ভবিষ্যতে তারা আর অপরাধ করবে না, কঠোর পরিশ্রম করে সৎ উপায়ে অর্থ রোজগার করবে। শামলির পুলিশ সুপার অজয়পাল শর্মার কাছে হলফনামাও দিয়েছে সেলিম ও ইরশাদ। কৈরানা থানার আধিকারিক ভগবত সিংহ বলেছেন, ‘অপরাধীরা যাতে অপরাধের পথ থেকে সরে আসে, সেটা নিশ্চিত করাই পুলিশের প্রাথমিক লক্ষ্য। অপরাধীদের আর্জিতেই স্পষ্ট, ওরা পুলিশকে ভয় পাচ্ছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য এটা দরকার। এই দুই অপরাধীর উপর কড়া নজর রাখা হবে।’ উত্তর প্রদেশ সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশকে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর ১০ মাসে এনকাউন্টারে ৩৮ জন অপরাধীকে খতম করেছে পুলিশ। গত ২৫ দিনে ৬০টি এনকাউন্টারে আটজন অপরাধীকে খতম করা হয়েছে। লখনউ, শামলি, সহারনপুর, বাগপত, মুজফফরনগর, বুলন্দশহর, গোরক্ষপুর, হাপুর, কানপুর ও মেরঠেই বেশিরভাগ এনকাউন্টার হয়েছে। সেলিম ও ইরশাদের কাতর আর্জি থেকেই স্পষ্ট, পুলিশের এই কঠোর মনোভাব অপরাধীদের ভয় পাইয়ে দিয়েছে।

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget