এক্সপ্লোর

গত বছরে ৭০ লক্ষ কর্মসংস্থান হয়েছে, বিরোধীদের অভিযোগ খারিজ করে বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণের অন্যতম হাতিয়ার কর্মসংস্থানে ব্যর্থতার অভিযোগ। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলি মোদীর বছরে এক কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতির উল্লেখ করে সরব হয়েছে। এবার এই অভিযোগ খারিজ করে বিরোধীদের পালের হাওয়া টানার চেষ্টা করলেন মোদী। তাঁর দাবি, ইপিএফও-র তথ্যের ভিত্তিতে সমীক্ষায় দেখা গিয়েছে গত বছরে সংগঠিত ক্ষেত্রে ৭০ লক্ষ কর্মসংস্থান হয়েছে। মোদী বলেছেন, ইপিএফও-র তথ্য অনুযায়ী, ২০১৭-র সেপ্টেম্বর থেকে ২০১৮-র এপ্রিল পর্যন্ত ৪১ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। একটি সাক্ষাত্কারে মোদী বলেছেন, 'অংসগঠিত ক্ষেত্রেই ৮০ শতাংশ কর্মসংস্থান হয়। সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানের আনুষঙ্গিক প্রভাব পড়ে অসংগঠিত ক্ষেত্রে। আট মাসে যদি সংগঠিত ক্ষেত্রে ৪১ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়, তাহলে তাহলে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে মিলিয়ে সংখ্যাটা কত হয়?' মোদী আরও বলেছেন, মুদ্রা মাইক্রো ঋণের আওতায় ১২ কোটি ঋণ দেওয়া হয়েছে। প্রতিটি ঋণে একজনের করে কর্মসংস্থান হয়েছে বলে ধরে নেওয়াটা কি অসঙ্গত হবে? একইসঙ্গে রাজ্য সরকারগুলির তথ্য উল্লেখ করে বলেছেন, রাজ্যগুলিই যদি ভালো পরিমাণ কর্মসংস্থান তৈরি করছে, তাহলে কেন্দ্রের বিরুদ্ধে কীভাবে কর্মসংস্থানহীনতা তৈরির অভিযোগ আনা যায়? প্রধানমন্ত্রী আরও বলেছেন, কর্মসংস্থান সম্পর্কে তথ্যের অভাবের বিরোধীদের এ ব্যাপারে তাদের নিজের মতো ব্যাখ্যা করার সুযোগ করে দেয়। প্রধানমন্ত্রী বলেছেন, কর্মসংস্থান তৈরি সংক্রান্ত রাজনৈতিক বিতর্কে ধারাবাহিকতার অভাব রয়েছে। তিনি বলেছেন, রাজ্য সরকারগুলির কর্মসংস্থান সংক্রান্ত তথ্য রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, কর্নাটকের পূর্বতন সরকার ৫৩ লক্ষ কর্মসংস্থান তৈরির দাবি করেছে। পশ্চিমবঙ্গ সরকার বলেছে, গত মেয়াদে ৬৮ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। এই উদাহরণ দিয়ে তিনি বলেছেন, রাজ্যগুলি যদি ভালো সংখ্যায় কর্মসংস্থান তৈরি করছে, তাহলে কি বলা যায় যে দেশে কর্মসংস্থান তৈরি হচ্ছে না?রাজ্যগুলি কর্মসংস্থান তৈরি করছে কিন্তু কেন্দ্র কর্মসংস্থানহীনতা তৈরি করছে-এমনটা কি সম্ভব?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget