এক্সপ্লোর
বয়স্ক বাবা-মাকে না দেখলে ৬ মাসের জেল, সুপারিশ কেন্দ্রের, ভরণপোষণের মাসিক ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার ভাবনা

ফাইল ছবি
নয়াদিল্লি: বৃদ্ধ বাবা-মাকে পরিত্যাগ বা তাঁদের ওপর নির্যাতনে সাজার মেয়াদ বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের। বর্তমান এমন অপরাধের সাজা তিন মাসের জেল। নরেন্দ্র মোদী সরকার তা বাড়িয়ে ৬ মাসের করতে চাইছে।
কেন্দ্রীয় সামাজিক ন্যয় ও ক্ষমতায়ন মন্ত্রক সম্প্রতি বয়স্ক নাগরিক ও অভিভাবকদের দেখাশোনা ও কল্যাণ সংক্রান্ত ২০০৭ সালের আইন খতিয়ে দেখছে। এখন শুধু দম্পতির বায়োলজিক্যাল অর্থাৎ দৈহিক মিলনে ভূমিষ্ঠ সন্তানরাই এই আইনের আওতায় পড়েন। মন্ত্রক সন্তানের সংজ্ঞার পরিধি বাড়িয়ে দত্তক নেওয়া বা সৎ ছেলেমেয়ে, মেয়ে জামাই, পুত্রবধূ ও নাতিনাতনী, নাবালকদেরও, যাদের প্রতিনিধিত্ব করবেন বৈধ অভিভাবকরা, অন্তর্ভূক্ত করার প্রস্তাব দিয়েছে।
মন্ত্রকের নতুন প্রস্তাবের খসড়াটি চূড়ান্ত অনুমোদন পেলে তা বর্তমান আইনের জায়গা নেবে।
খসড়ায় মাসে বাবা-মায়ের ভরণপোষণের অর্থের সর্বোচ্চ ১০ হাজার টাকার সীমাও তুলে দিয়ে তা পরিবর্তনশীল করার সুপারিশ রয়েছে।
মন্ত্রকের জনৈক অফিসার বলেন, যাঁদের রোজগার ভাল, তাঁরা বাবা-মায়ের দেখাশোনার জন্য বেশি অর্থ দিতেই পারেন। তাছাড়া ভরণপোষণ কথাটার অর্থ অভিভাবকের খাওয়াদাওয়া, জামাকাপড়, ঘরবাড়ির ব্যবস্থা করা, শরীর-স্বাস্থ্য, চিকিৎসার খরচ মেটানো, তাদের সুরক্ষার ভার নেওয়ার মধ্যেই সীমিত না থেকে তার বেশি কিছু হওয়া উচিত।
বর্তমান আইনে বলা আছে, বরিষ্ঠ নাগরিক, অভিভাবকদের ভরণপোষণ বাবদ মাসে ১০০০০ টাকা দেওয়া সন্তানের আইনি দায়িত্ব। আইনানুসারে সন্তান দায়িত্ব পালন না করলে বয়স্ক বাবা-মা মেইটেন্যান্স ট্রাইব্যুনালে যেতে পারেন।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
স্বাস্থ্য
























