এক্সপ্লোর

বিহারে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’ গাইতে অস্বীকার সরকারি স্কুল শিক্ষকের, সওয়াল, সংবিধানে কোথাও বলা নেই, তদন্তের নির্দেশ

কাটিহার (বিহার): সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর 'বন্দেমাতরম' গাইতে অস্বীকার কাটিয়ারের স্কুল শিক্ষকের। ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শোরগোল। সরকারি স্কুলের ওই শিক্ষকের নাম আফজল হুসেন। মনিহারি ব্লকের অধীন আবদুল্লাপুর গ্রামের স্কুল শিক্ষকের বিরুদ্ধে জাতীয় গান না গাওয়ার অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। মনিহারি ব্লকের এডুকেশন অফিসার অশোক কুমারকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন জেলার শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র দেব। অশোক কুমার জানিয়েছেন, তিনি ওই স্কুলে গিয়ে খোঁজখবর নিয়েছেন। প্রাথমিক ভাবে অভিযোগটি সত্যি বলে মনে হচ্ছে। যদিও আফজল নিজের আচরণের সাফাই দিয়ে চলেছেন। তিনি সওয়াল করেছেন, 'বন্দেমাতরম' গাওয়া তাঁর ধর্মবিশ্বাসের পরিপন্থী। বলেছেন, আমরা শুধুই আল্লাহকে বিশ্বাস করি। যে কারও সামনে মাথা নত করতে পারি না, কারণ তা আমাদের ধর্মবিশ্বাসের বিরোধী। সংবিধানে কোথাও বলা নেই, 'বন্দেমাতরম' গাইতেই হবে। 'বন্দেমাতরম' না গাওয়ার সিদ্ধান্তে আমি অটল, ছাত্রছাত্রীদেরও গাইতে বলব না। স্কুলের অন্য কয়েকজন শিক্ষক, পড়ুয়াদের অভিভাবকরাও আফজলের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। ক্ষুব্ধ কয়েকজন গ্রামবাসীও বলেছেন, 'বন্দেমাতরম' গাইতে না চাইলে ওনার এদেশে থাকারই অধিকার নেই। উনি জাতীয় পতাকার অসম্মান করেছেন। এমন শিক্ষকদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। তদন্ত রিপোর্ট পেলেই নিয়ম অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার শিক্ষা অফিসার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget