এক্সপ্লোর

গণপিটুনি, গণরোষ রোধে কেন্দ্রের ৪ সদস্যের কমিটি, সুপারিশ খতিয়ে দেখে পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে

নয়াদিল্লি: ক্রমবর্ধমান গণপিটুনির ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠী গড়ল সরকার। স্বরাষ্ট্র সচিব রাজীব গাউবাকে মাথায় রেখে একটি পৃথক কমিটিও তৈরি হয়েছে। সচিব সংক্রান্ত কমিটি গণপিটুনি, দেশের এখানে ওখানে মারমুখী জনতার আইন হাতে তুলে নিয়ে তাত্ক্ষনিক সাজা দেওয়ার প্রবণতা রুখতে যেসব সুপারিশ করবে, সেগুলি খতিয়ে দেখবে রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ওই মন্ত্রিগোষ্ঠী। তারা রিপোর্ট দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গাউবার কমিটিতে রয়েছেন তাঁকে নিয়ে চারজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের খবর, গণপিটুনির ঘটনা রুখতে আইনি পরিকাঠামোর সুপারিশও করবেন তাঁরা। সম্প্রতি দেশে গণপিটুনি, গণরোষ মাথাচাড়া দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারকে আইন তৈরি করতে বলেছে সুপ্রিম কোর্ট। গণপিটুনি কোনও সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ। যদিও তারপরও ছবিটা বদলায়নি। দিনকয়েক আগেই রাজস্থানের আলোয়ারে গ্রামে জঙ্গলের রাস্তা ধরে গরু নিয়ে যাওয়ার সময় গরু পাচারের অভিযোগে এক যুবককে পিটিয়ে মারে একদল লোক, কোনওক্রমে তাদের হাত ছাড়িয়ে পালায় তার এক সঙ্গী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু সোমবার জানান, সাম্প্রতিক গণপিটুনির ঘটনাগুলি নিয়ে সব রাজ্যকে এই মর্মে কেন্দ্র অ্যাডভাইসরি বা নির্দেশাবলী পাঠিয়েছে যে, গণপিটুনিকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র শিথিলতা দেখানো হবে না। আমরা চাই, রাজ্য সরকারগুলি ব্যবস্থা নিক। আদালতও এ ব্যাপারে স্পষ্ট মনোভাব দেখিয়েছে, যার ফলে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে। কেন্দ্র এদিন আলোয়ারের গণপিটুনি সংক্রান্ত সব তথ্য সহ বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজস্থান সরকারের কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget