এক্সপ্লোর

এবার থেকে বিমানের টিকিট কাটতে আধার বা প্যান বা পাসপোর্ট নম্বর

নয়াদিল্লি: এবার থেকে বিমানযাত্রীদের টিকিট বুকিংয়ের সময়ই ইউনিক আইডেন্টিটি তথ্য অর্থাত্ আধার, প্যান, পাসপোর্ট নম্বরের কোনও একটি জানাতে হতে পারে। সরকার বিমানযাত্রায় কাগজপত্রের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিতে চাইছে। কাগজপত্র ছাড়াই বিমানযাত্রার অঙ্গ হিসাবেই যাত্রীদের পরিচিতি সংক্রান্ত তথ্য বুকিংয়ের সময় দেওয়ার ব্যবস্থা চালু হতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ সংক্রান্ত রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহা জানান, তাঁর মন্ত্রক টিকিট বুকিংয়ের সময় 'ডিজিটাল ইউনিক আইডেন্টিফিকেশন' ব্যবস্থা কার্যকর করতে চায়। বর্তমানে বিমানবন্দরে পা রাখতে গেলেই সরকার স্বীকৃত যে কোনও পরিচয়পত্রের একটি সঙ্গে রাখা নিয়ম। এবার আধার, প্যান, পাসপোর্ট নম্বরের কোনও একটি লাগবে টিকিট কাটার সময়। কীভাবে এই পরিকল্পনা কার্যকর করা যায়, সে ব্যাপারে প্রস্তাব পাঠানোর জন্য একটি ডিজিটাল ট্র্যাভেলার ওয়ার্কিং গ্রুপও তৈরি করা হয়েছে বলে জানান সিনহা। ৩০ দিনের মধ্যে গ্রুপ একটি শ্বেতপত্র পেশ করবে, নিয়ম চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সব পক্ষের থেকে মতামত চাওয়া হবে। সিনহা অবশ্য জানান, নতুন ব্যবস্থায় আধার বাধ্যতামূলক করা হচ্ছে না। যাত্রীরা বিভিন্ন ডিজিটাল পরিচয়পত্রের একটি হিসাবে আধার বেছে নেওয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, জোরাজুরি বা বাধ্য করার ব্যাপার নেই। চাইলে বোর্ডিং পাশ নিয়ে ঢোকার সুযোগও থাকবে যাত্রীদের। তাঁর মন্ত্রক নানা প্রস্তাব খতিয়ে দেখছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য, গোপনীয়তা নিশ্চিত রাখতে পূর্ণাঙ্গ আলোচনা চালানো হবে।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget