এক্সপ্লোর

চিকিৎসা পরিষেবাকে গরিবদের সামর্থ্যের মধ্যে আনতে বদ্ধপরিকর কেন্দ্র: মোদী

নয়াদিল্লি: ওষুধের পাওয়াটাই গরিব মানুষের কাছে একটা চিন্তার বিষয়। এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রতিশ্রুতি, আর্থিক বোঝা কমিয়ে স্বাস্থ্য পকিষেবাকে প্রত্যেক ভারতীয়র সামর্থযোগ্য করে তুলতে বদ্ধপরিকর কেন্দ্র।

বৃহস্পতিবার, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধী প্রকল্প (পিএমবিজেপি)-এর লাভবানদের সঙ্গে কথা বলতে গিয়ে মোদী জানান, আরও বেশি হাসপাতাল, শয্যা ও চিকিৎসকের ব্যবস্থা করতে উদ্যোগী সরকার। পাশাপাশি, গরিবদের কথা মাথায় রেখে চিকিৎসা খরচ যাতে কমানো যায়, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

https://twitter.com/PMOIndia/status/1004576292098850816

প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ অঞ্চলে বসবাসকারী গরিব মানুষরা যাতে সুচিকিৎসা পান, তার জন্য দেশে আরও ৯০টি মেডিক্যাল কলেজ খোলা হয়েছে। ১৫ হাজারের বেশি এমবিবিএস আসন তৈরি করা হয়েছে। তিনি যোগ করেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় প্রায় ১০ কোটি পরিবার এবং প্রায় ৫০ কোটি মানুষকে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা করানো হবে।

https://twitter.com/PMOIndia/status/1004580274154319872

মোদী বলেন, গত চার বছরে সরকার একের পর এক পদক্ষেপ নিয়েছে, যাতে গরিব মানুষদের চিকিৎসার খরচ কমে আসে। তাঁর মতে, ওষুধ পাওয়াটাই গরিব মানুষের কাছে সবথেকে চিন্তার বিষয়। সরকার প্রচেষ্টা চালাচ্ছে, প্রত্যেক ভারতীয়র সামর্থ্যের মধ্যে চিকিৎসা পরিষেবাকে আনা যায়।

https://twitter.com/PMOIndia/status/1004575347046641664

প্রধানমন্ত্রী যোগ করেন, জনৌষধী প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন প্রান্তে ৩,৬০০ জনৌষধী কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৭০০-র বেশি জেনেরিক ওষুধের ব্যবস্থা করা হয়েছে এবং একইসঙ্গে নিশ্চিত করা হয়েছে যাতে তা সর্বনিম্ন মূল্যে পাওয়া যায়। তিনি বলেন, ক্যান্সার হোক বা রক্তচাপ—যে কোনও রোগ, অসুস্থতার ওষুধের দাম ৫০-৯০ শতাংশ কম রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, এখন স্টেন্ট এবং হাঁটু প্রতস্থাপন (নি ট্রান্সপ্লান্ট) খরচ অনেকটাই কমে গিয়েছে। ফলে, গরিব ও মধ্যবিত্ত পরিবার উপকৃত হন। বলেন, আগে নি-ট্রান্সপ্লান্ট করতে আড়াই থেকে ৩ লক্ষ টাকা খরচ হতো। এখন তা কমে দাঁড়িয়েছে ৫০-৮০ হাজার টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget