এক্সপ্লোর

রেশনে ভর্তুকির শস্য পেতে আধার কার্ড বাধ্যতামূলক, সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি: রান্নার গ্যাসের পর এবার রেশনে ভর্তুকির শস্য কেনার ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক করল কেন্দ্র। যাঁদের আধার নেই, তাঁদের আগামী ৩০ জুন পর্যন্ত নতুন কার্ড করার সময়সীমা বেঁধে দিল মোদী সরকার।

গত বছর নভেম্বর মাসে জাতীয় খাদ্য সুরক্ষা আইন (এনএফএসএ) পাশ করায় কেন্দ্র। সেই অনুযায়ী, দেশের প্রায় ৮০ কোটি মানুষকে ১ টাকা থেকে ৩ টাকা কেজি দরে প্রতিমাসে ৫ কিলো শস্যদানা দেওয়ার অঙ্গীকার করা হয়।

এরপরই গত ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক দফতর এক নির্দেশিকা জারি করে ঘোষণা করে জানিয়ে দেয়, রেশনের মাধ্যমে ভর্তুকির শস্যদানা নিতে হলে প্রত্যেক রেশন কার্ডের মালিককে আধার কার্ডের তথ্য পেশ করতে হবে।

ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁরা ভর্তুকির সুবিধা পাওয়ার যোগ্য, অথচ এখনও হাতে আধার কার্ড পাননি, তাঁদের আগামী ৩০ জুন পর্যন্ত বর্ধিত সময়সীমা দেওয়া হবে। এর মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধার কার্ড করিয়ে তার তথ্য রেশনে জমা দিতে হবে।

কেন্দ্র চাইছে, রান্নার গ্যাসের মতই রেশনের ক্ষেত্রেও, ভর্তুকির টাকা আধারের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে পড়ুক। সেই জন্যই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডকে যুক্ত করতে তৎপর মোদী সরকার।

নির্দেশিকায় বলা হয়েছে, ৩০ জুন পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধারের আবেদনের এনরোলমেন্ট আইডি, বা আধার এনরোলমেন্টের জন্য করা আবেদনপত্রের কপি এবং ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সরকারি পরিচয়পত্র, ডাকহবিভাগ দ্বারা জারি করা সচিত্র পরিচয় পত্র, কিষাণ ফটো পাসবই—এর যে কোনও একটি সঙ্গে রাখতে হবে।

যদিও, ৩০ জুনের কী হবে, সেই সংক্রান্ত কথা নির্দেশিকায় বলা নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget