এক্সপ্লোর

এলটিসি-র অপব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে, কর্মীদের হুঁশিয়ারি কেন্দ্রের

নয়াদিল্লি: আকছার দেখা যাচ্ছে সরকারি কর্মীরা লিভ ট্রাভেল কমপেনসেশন বা এলটিসি-র অন্যায় ফায়দা তুলছেন। তাই এ ব্যাপারে কর্মীদের হুঁশিয়ার করল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীরা কোথাও বেড়াতে গেলে এলটিসি-তে যাতায়াতের টিকিট ভাড়া পান। তাই কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগ একটি গাইডলাইন জারি করেছে এ ব্যাপারে। তাতে বলা হয়েছে, যে কর্মীরা এলটিসি নিচ্ছেন, তাঁদের ডিক্লারেশন দিয়ে জানাতে হবে, তিনি ও পরিবারের যে সদস্যরা ভ্রমণে যাচ্ছেন বলে তিনি এলটিসি-র সুবিধে নিয়েছেন, তাঁরা সকলেই ওই জায়গায় গিয়েছিলেন। তবে সব ক্ষেত্রে নয়, যদি দেখা যায়, ওই কর্মী কাছের বিমানবন্দর, রেল স্টেশন বা বাস টার্মিনাল পর্যন্ত সরকার অনুমোদিত পরিবহণে গিয়ে বাকিটা নিজের ব্যবস্থায় গিয়েছেন, অর্থাৎ বেসরকারি গাড়ি বা ট্যাক্সিতে গিয়েছেন বলে দাবি করেছেন, তবে তাঁকে ওই ডিক্লারেশন দিতে হবে। যদি দেখা যায়, তিনি ভুল তথ্য দিয়েছেন তবে শৃঙ্খলাগত ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্র দেখেছে, নানাভাবে ঘটছে এলটিসি-র অপব্যবহার। অনেক সময় বেসরকারি ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগসাজস করে সরকারি কর্মীরা বিমানভাড়া ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে বিল পেশ করছেন। বদলে ওই এজেন্টরা তাঁদের হোটেলে বিনা মূল্যে থাকা খাওয়া, ঘোরাফেরা বা অন্যান্য সুবিধে দিচ্ছে। পরিস্থিতি দেখে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, যদি সরকারি পরিবহণের সুযোগ থাকে তবে তাতে করেই গন্তব্যে যেতে হবে সংশ্লিষ্ট কর্মীকে। সেই যাত্রার সংক্ষিপ্ততম সরাসরি রাস্তার যাতায়াত খরচ তাঁকে দেবে সরকার। যদি সরকারি পরিবহণ না থাকে, তবে সংশ্লিষ্ট কর্মী তাঁর অধিকার অনুযায়ী সর্বাধিক ১০০ কিলোমিটারের জন্য যাতায়াতের খরচ পেতে পারেন। তার বেশি হলে সেই টাকা তাঁকেই দিতে হবে।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget