এক্সপ্লোর

নোট বাতিলের ফলে আর্থিক অধোগতি, কমেছে কর্মসংস্থান, উদ্বেগ মনমোহনের

নয়াদিল্লি: বিজেপি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে রাজ্যসভায় 'আইনি লুঠ ও পর্বতপ্রমাণ অব্যবস্থা' বলে তোপ দেগেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, এর ফলে দেশের আর্থিক বৃদ্ধির হার (জিডিপি) ২ শতাংশ কমে গিয়েছে। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে জিডিপির হার গত দু বছরের মধ্যে সবচেয়ে কম ৬.১ শতাংশ হয়েছে। এবার ফের দেশের আর্থিক বৃ্দ্ধির হারের অধোগতির জন্য নোট বাতিলের সিদ্ধান্তকেই দায়ী করলেন মনমোহন। এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে চলতি আর্থিক পরিস্থিতি বিশেষ করে, কর্মসংস্থানের বেহাল দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শুধুমাত্র সরকারি ব্যয়ের ওপর ভর করে চলতে হচ্ছে দেশের অর্থনীতিকে। ওয়ার্কিং কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মনমোহন জিডিপি কমে যাওয়ার প্রসঙ্গে উল্লেখ করে বলেন, গত বছরের ৮ নভেম্বর নোট বাতিলই এই অধগতির প্রাথমিক কারণ। তিনি বলেন, আর্থিক কার্যকলাপের প্রকৃত মাপকাঠি গ্রস ভ্যালু অ্যাডিশন (জিভিএ)। উল্লেখ্য, জিভিএ বলতে বোঝায় কোনও অর্থনীতির কোনও  ক্ষেত্র বা শিল্পে উত্পাতিত পণ্য ও পরিষেবার পরিমাপ। মনমোহন বলেছেন, দেখা গিয়েছে যে, জিভিএ দ্রুতহারে পড়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, বেসরকারি লগ্নি ধসে পড়েছে এবং শুধুমাত্র সরকারি ব্যয়ের ইঞ্জিন কোনওরকমে বয়ে নিয়ে চলেছে অর্থনীতিকে। শিল্পে জিভিএ-র বৃদ্ধি ২০১৬-র মার্চের ১০.৭ শতাংশ থেকে কমে ২০১৭-র মার্চে হয়েছে মাত্র ৩.৮ শতাংশ। তিনি বলেছেন, সবচেয়ে উদ্বেগজনক দিক হল, কর্মসংস্থানের ওপর এর প্রভাব। দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ এর ফলে চূড়ান্তভাবে কমে গিয়েছে। মনমোহন বলেছেন, দেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় যেখানে সেই নির্মাণ শিল্প সংকুচিত হয়ে পড়েছে। এরফলে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ নষ্ট হয়ে গিয়েছে।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget