এক্সপ্লোর

ব্যবসায়ীদের কাছ থেকে 'মাসোহারা', 'হপ্তা' তোলার অভিযোগে গ্রেফতার জিএসটি কমিশনার ও আরও ৮

নয়াদিল্লি: ঘুষ নেওয়ার অভিযোগে কানপুর থেকে গ্রেফতার জিএসটি কমিশনার ও আরও আটজন। সিবিআই সূত্রের খবর, জিএসটি ও সেন্ট্রাল এক্সাইজ কমিশনার পদে নিযুক্ত ১৯৮৬-র ব্যাচের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আইআরএস) অফিসার সংসার চাঁদ, জিএসটি দপ্তরের দুই সুপারইন্টেন্ডেন্ট, তাঁর অধীনস্থ এক কর্মী ও ৫ জন অ-সরকারি ব্যক্তিকে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে পাকড়াও করা হয়। কানপুর থেকে দিল্লি পর্যন্ত চলে তল্লাশি। ওই জিএসটি কমিশনারের আইনবহির্ভূত কাজকর্মে অভ্যস্ত হয়ে পড়েছিলেন বলে অভিযোগ। সিবিআই সূত্রটি জানিয়েছে, নিয়মিত তিনি স্থানীয় ব্যবসায়ীদের কাছে থেকে মাসোহারা, হপ্তা পেতেন। গতকাল রাতে এমনই এক তোলা সংগ্রহের সময় দেড় লক্ষ টাকা নিতে গিয়ে গ্রেফতার হন তিনি। যে লোকটি তোলা দিচ্ছিল, তাকেও ধরা হয়েছে। সূত্রের খবর, এফআইআরে ওই কমিশনারের স্ত্রীর নামও রয়েছে, যদিও তিনি এখনও অধরা। বাকিরাও একই ভাবে ঘুষ আদায় করতেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির কাছ থেকে জিএসটি দপ্তরের তরফে ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে তোলা নিতেন তাঁরা। হাওয়ালা চ্যানেলে তোলা দেওয়া নেওয়া হত। সূত্রের বক্তব্য, মনে করা হচ্ছে, সরকারের নতুন কর ব্যবস্থা জিএসটি রূপায়ণে প্রভাব পড়তে পারে এমন ঘটনায়। সিবিআই ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি) ও অন্যান্য আইনের নানা ধারায় ওঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget