এক্সপ্লোর

জিএসটি চালু হলে বাড়তে পারে ভোজ্য তেল, চিকেন, মশলার দাম

নয়াদিল্লি: কেন্দ্রের প্রস্তাবিত চার-স্তরীয় পণ্য পরিষেবা কর (জিএসটি) কার্যকর হলে মধ্যবিত্তের হেঁসেলে আগুন লাগবে। কারণ, এই করের ফলে ভোজ্য তেল, মশলা ও মুরগির মাংসের দাম বৃদ্ধি পাবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অন্যদিকে কমতে পারে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং এসি-র দাম। আগামী অর্থবর্ষ থেকেই দেশজুড়ে এক দেশ-এক করবা জিএসটি চালু করার কথা ভাবছে কেন্দ্র। তার আগে চলতি সপ্তাহে রাজ্যগুলির সঙ্গে এই প্রসঙ্গে বৈঠক করে কেন্দ্র। সেখানে, চার-স্তরীয় কর ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রের তরফে। জানা গিয়েছে, প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন করের হার ৬ শতাংশ। অন্যদিকে, সর্বোচ্চ হার ২৬ শতাংশ। এর মাঝে দুটি স্বাভাবিক হারের স্তর রাখা হয়েছে১২ ও ১৮ শতাংশ। সূত্রের খবর, ২৬ শতাংশ হার মূলত এফএমসিজি এবং খাদ্যপণ্যের ওপর বলবৎ হবে। পাশাপাশি, যেসব পণ্য দূষণ ছড়ায়, সেগুলির ওপর অতিরিক্ত সেস বসবে। কেন্দ্রের প্রস্তাব কার্যকর হলে, মুরগির মাংস ও নারকোল তেলের দাম বাড়বে। কারণ, বর্তমানে এই দুই পণ্যের ওপর ৪ শতাংশ কর প্রযোজ্য হয়। জিএসটি-র ফলে তা বেড়ে ৬ শতাংশ হবে। একইভাবে, অন্যান্য ভোজ্য তেল, সরষের তেল এবং বাদাম তেলের করের হার ৫ শতাংশ থেকে বেড়ে ৬ শতাংশ হবে। এখানেই শেষ নয়। মধ্যবিত্তের জন্য আরও চিন্তার কারণ রয়েছে। হেঁসেলের দুই গুরুত্বপূর্ণ পণ্য – হলুদ ও জিরে। এই দুই পণ্যের হার ৩ শতাংশ থেকে বেড়ে দ্বিগুণ হবে। ৫ শতাংশ থেকে আরও এক শতাংশ কর বৃদ্ধি হয়ে আরও চড়া হতে পারে ধনে, গোল মরিচ এবং তৈলবীজ। এছাড়া, গ্যাস স্টোভ, গ্যাস বার্নার, মশা তাড়ানোর যন্ত্র বা কয়েলের দামও বাড়বে। ফলে, সব মিলিয়ে কেন্দ্রের বহু প্রতিক্ষিত পণ্য পরিষেবা কর চালু হলে মধ্যবিত্তের কপালের চিন্তার ভাঁজ বাড়বে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়। দাম বাড়তে পারে কীটনাশকের। জিএসটি চিন্তার কারণ হতে পারে কৃষকদের কাছেও! জিএসটি চালু হলে বাড়তে পারে ভোজ্য তেল, চিকেন, মশলার দাম তবে কয়েকটি ক্ষেত্রে সুখবরও বয়ে আনতে পারে জিএসটি। পণ্য পরিষেবা করের ফলে দাম কমতে পারে, টেলিভিশন, বাতানুকূল যন্ত্র, ওয়াশিং মেশিন, ইনভার্টার, রেফ্রিজারেটর, বৈদ্যুতিন পাখা, বৈদ্যুতিন রান্নার সরঞ্জাম সহ বেশ কিছু পণ্যের। বর্তমানে এই জিনিসগুলিক ওপর ২৯ শতাংশ কর চাপানো হয়। জিএসটি হলে সেই হার কমে হবে ২৬ শতাংশ। একইভাবে, সস্তা হতে পারে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস। যেমন সুগন্ধি, শেভিং ক্রিম, বডি পাওডার, মাথায় মাখার তেল, শ্যাম্পু, সাবান সহ বিভিন্ন টয়লেটরিজের দামও ৩ শতাংশ কমবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির

ভিডিও

BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget