এক্সপ্লোর

সবথেকে পরিচ্ছন্ন রেলস্টেশন গুজরাতে, নোংরায় প্রথম বিহার

নয়াদিল্লি: দেশে সবথেকে পরিষ্কার, পরিচ্ছন্ন রেলওয়ে স্টেশনগুলি গুজরাতে। অপরিচ্ছন্ন, নোংরার দিক থেকে প্রথম বিহার, উত্তরপ্রদেশের স্টেশনগুলি। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যাত্রীদের ফিডব্যাকের ভিত্তিতে একটি সমীক্ষা চালিয়েছিল রেল মন্ত্রক। সেই সমীক্ষার রিপোর্ট পেশ হয়েছে। দেশের ৪০৭ টি প্রধান জায়গার ১,৩০,০০০ জন ট্রেন-যাত্রীকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়। স্টেশনের পরিচ্ছন্নতা নিয়ে ৪০ টি ভিন্ন মাপকাঠির ভিত্তিতে প্রশ্ন করা হয় যাত্রীদের। অধিকাংশ রেলস্টেশনে শৌচাগারের অভাব নিয়েই সবথেকে বেশি অভিযোগ করেছেন যাত্রীরা। ডাস্টবিনের অভাব, অপরিচ্ছন্ন প্ল্যাটফর্ম এই সবের সমস্যার ওপর রেটিং করে যাত্রীরা। অগ্রাধিকারের তালিকায় তৃতীয় ধাপে রয়েছে প্ল্যাটফর্মের অপরিচ্ছন্নতার বিষয়টি। অভিযোগ পাওয়া গিয়েছে অধিকাংশ স্টেশনের প্ল্যাটফর্মে মল-মূত্র পড়ে থাকে। মূলত রেলযাত্রীদের নিয়ে সমীক্ষা হলেও কুলি ও ভেন্ডরদের ফিডব্যাকও চাওয়া হয়। ক্রম অনুযায়ী, দেশের প্রথম ১০ টি সবচেয়ে পরিচ্ছন্ন স্টেশন হল বিস, গাঁধীধাম, ভাস্কো দা গামা, জামনগর, কুম্বকোনম, সুরাত, নাসিক রোড, রাজকোট, সালেম এবং অঙ্কলেশ্বর। এরমধ্যে গাঁধীধাম, জামনগর, সুরাত, রাজকোট, এবং অঙ্কলেশ্বর গুজরাতে। সবথেকে নোংরা স্টেশনগুলি নির্বাচিত হয়েছে মধুবনী, বালিয়া, ভক্তিয়ারপুর, সাগাউলি, আরা, প্রতাপগড়। সবথেকে অপরিচ্ছন্ন পাঁচটি স্টেশন মধুবনী, ভক্তিয়ারপুর, অনুগ্রাহ নারায়ণ, সাগাউলি, এবং আরা বিহারে। সমীক্ষার জন্য স্টেশনগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছিল। এ১ ক্যাটাগরিতে(৭৫ টি স্টেশন) ৪০০ যাত্রী, এ ক্যাটাগরিতে (৩৩২ টি স্টেশন) ৩০০ প্যাসেঞ্জারদের ইন্টারভিউ নেওয়া হয়। তার ভিত্তিতেই সমীক্ষা করা হয়। স্টেশনের উন্নয়নের জন্য এধরনের সমীক্ষা চালানোর পরিকল্পনা করেছে রেলমন্ত্রক।

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget