এক্সপ্লোর
গুজরাতে পত্রিকার সাংবাদিককে অফিসে ঢুকে ছুরি মেরে হত্যা দুষ্কৃতীদের

জুনাগড়: গুজরাতের জুনাগড়ে পত্রিকার সাংবাদিককে ছুরি মেরে হত্যা। ঘটনাটি ঘটেছে সংবাদপত্রের দফতরেই। জুনাগড়ের একটি স্থানীয় সংবাদপত্রে কাজ করতেন তিনি। কিশোর দাভে, জয়হিন্দ নামের এক পত্রিকার ব্যুরো চিফ ছিলেন। ভানজারি চকে রাত সাড়ে নটার সময় তিনি তাঁর দফতরেই কাজ করছিলেন। হঠাত্ই অফিসের মধ্যে ঢুকে দুষ্কৃতীরা কিশোর দাভেকে একাধিকবার ছুরি মেরে হত্যা করে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
Before You Go
NCPI News: "প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর আছে", বললেন Rachana Banerjee | ABP Ananda





















