এক্সপ্লোর

কাশ্মীরে সিআরপিএফ কনভয় হামলায় হাত হাফিজ সইদের জামাইয়ের, জানালেন গোয়েন্দারা

শ্রীনগর: লস্কর ই তৈবার পান্ডা হাফিজ সইদের জামাই খালিদ ওয়ালিদ কাশ্মীরের পাম্পোরে সিআরপিএফ কনভয়ে হামলার মাস্টারমাইন্ড। তার দুই ডেপুটি হাজলা আদনান ও সাজিদ জাট হামলায় যুক্ত দুই জঙ্গির হ্যান্ডলার ছিল। দক্ষিণ কাশ্মীরের লস্কর কমান্ডার আবু দুজানা স্থানীয়ভাবে জঙ্গিদের রসদ সরবরাহ করে। ঘটনার তদন্তে নেমে জম্মু কাশ্মীর পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য সংগ্রহ করেছে। তারা জেনেছে, পাকিস্তান ওই হামলায় সরাসরি যুক্ত ছিল। আরও জানা গেছে, গত বছর অগস্টের শুরুতে বিএসএফ কনভয়ে হামলার ঘটনায় ধরা পড়ে মহম্মদ নাভিদ নামে এক লস্কর জঙ্গি। হাফিজের জামাইয়ের দুই ডেপুটি আদনান ও জাট এই নাভিদেরও হ্যান্ডলার ছিল। আদতে কাশ্মীরের হলেও গত কয়েক বছর ধরে এরা ঘাঁটি গেড়েছে সীমান্তের ওপারে পাকিস্তানে। গোয়েন্দাসূত্রে খবর, ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলা চালানোর জন্য জামাই খালিদ ওয়ালিদকে নিজের হাতে প্রশিক্ষণ দিচ্ছে হাফিজ সইদ। জম্মু কাশ্মীরে সেনার বিরুদ্ধে লস্কর হামলাতেও নেতৃত্ব দেওয়া শুরু করেছে এই ওয়ালিদ। দীর্ঘদিন ধরে সে ছিল জামাত উদ দাওয়ার সঙ্গে যুক্ত। যোগ্য জামাই এখন যোগ দিয়েছে লস্করে, শ্বশুরের পদাঙ্ক অনুসরণ করে নানা ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপে নেতৃত্ব দিচ্ছে। এছাড়া পাক অধিকৃত কাশ্মীরে লস্কর যে সব জঙ্গি ঘাঁটি চালায়, সেগুলোর দায়িত্বে থাকা জঙ্গি আবু কিতাল পামপোর কাণ্ডে যুক্ত দুই জঙ্গিকে ভারতে ঢুকতে সাহায্য করে। আর এ দেশে তাদের থাকা, খাওয়ার ব্যবস্থা করে আবু দুনাজা। পামপোরের ঘটনায় যুক্ত জঙ্গিদের কাছ থেকে যে সব আগ্নেয়াস্ত্র মিলেছে, সেগুলোয় পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ রয়েছে। তাদের সঙ্গে থাকা ওষুধপত্র, পরনের ট্র্যাকশ্যুট ও জুতোও পাকিস্তানের। গ্রেনেডের ওপর থেকে ওই ছাপ মুছে ফেলার চেষ্টা করলেও জঙ্গিরা তাতে সফল হয়নি বলে গোয়েন্দারা জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget