এক্সপ্লোর

২০১৫-র অশান্তির ঘটনায় হার্দিক পটেল ও দুই সঙ্গীর দু’বছরের কারাদণ্ড, জরিমানা, জামিন পেয়েই বিজেপি-কে তোপ

মেহসানা: ২০১৫ সালে গুজরাতের মেহসানা জেলার বিশনগর শহরে অশান্তির ঘটনায় পাতিদার সংরক্ষণ আন্দোলনের নেতা হার্দিক পটেল এবং তাঁর দুই সঙ্গী লালজি পটেল ও এ কে পটেলকে দোষী সাব্যস্ত করল আদালত। তাঁদের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা, অগ্নিসংযোগ, সম্পত্তির ক্ষতি করা এবং অবৈধ জমায়েতের অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনজনেরই দু’বছরের কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা হয়েছে। যদিও হার্দিকরা জামিন পেয়েছেন। এই মামলাতেই প্রমাণের অভাবে ১৪ জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। জামিন পেয়েই বিজেপি-র উদ্দেশে তোপ দেগেছেন হার্দিক। তিনি বলেছেন, ‘বিজেপি-র হিটলারশাহী সত্য, কৃষক, যুবসমাজ ও গরিব মানুষের জন্য আমার লড়াই থামাতে পারবে না।’ ২৫ বছর বয়সি এই পাতিদার নেতার ট্যুইট, ‘আমি জেলে যেতে ভয় পাই না। এটা যদি আমার একার লড়াই হত, তাহলে বাড়িতে বসে থাকা উচিত ছিল। এটা কোটি কোটি গরিব মানুষের লড়াই। আমি শোষিতদের অধিকারের জন্য লড়াই করছি। আমার উপর যত জুলুম হবে, ততই আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দেব।’ ২০১৫ সালের ২৩ জুলাই সংরক্ষণের দাবিতে পটেল সম্প্রদায়ের একটি মিছিল থেকে অশান্তি ছড়ায়। বিক্ষোভকারীরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। স্থানীয় বিজেপি বিধায়ক ঋষিকেশ পটেলের দফতরে ভাঙচুর চালানো হয়। সাংবাদিকরাও আক্রান্ত হন। সেই ঘটনাতেই হার্দিকদের বিরুদ্ধে এফআইআর করা হয়। আজ বিচারপতি ভি পি অগ্রবাল সাজা ঘোষণার পর বলেন, যে জরিমানা আদায় করা হয়েছে, তার মধ্যে থেকে ১০,০০০ টাকা দিতে হবে আক্রান্ত সাংবাদিক সুরেশ ভানলকে। এছাড়া যে গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেটির মালিককে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ঋষিকেশকেও ক্ষতিপূরণ হিসেবে ৪০,০০০ টাকা দিতে হবে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget