এক্সপ্লোর

১২ বা তার কমবয়সী মেয়ের ধর্ষণে দোষীকে মৃত্যুদণ্ডকে দিতে আইন আনছে হরিয়ানা, ঘোষণা খট্টারের

চন্ডীগড়: ১২ বা তার কমবয়সের মেয়েকে ধর্ষণে দোষীকে মৃত্যুদণ্ড দিতে আইন আনবে হরিয়ানা সরকার। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার আজ কার্নালে এক অনুষ্ঠানে এও জানান, নির্যাতিতা যাতে দ্রুত সুবিচার পান, সেজন্য রাজ্য সরকার ধর্ষণ মামলার বিচারের জন্য ফাস্ট ট্রাক গঠনের আবেদন জানাবে। ইদানিং বিজেপি শাসিত হরিয়ানায় বেশ কয়েকটি ধর্ষণের পরিপ্রেক্ষিতে উষ্মা, উদ্বেগ প্রকাশ করে খট্টার বলেন, পুলিশ আইনানুগ পথে এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ করলেও ধর্ষণে আরও কঠোর শাস্তির ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ বা তার নীচে কোনও মেয়েকে ধর্ষণে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের ফাঁসিতে ঝোলানোর জন্য শীঘ্রি আইন আসছে। যদিও ধর্ষণের ঘটনার প্রেক্ষাপটে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য পুলিশবাহিনীর নিন্দা, তিরস্কারের বদলে তিনি মিডিয়াকে দোষ দেন। বলেন, মিডিয়ায় ধর্ষণের ঘটনাগুলি অতিরঞ্জিত করে চাঞ্চল্য ছড়াচ্ছে। মিডিয়াকে আবেদন করব, ধর্ষণের ব্যাপারে সত্যাসত্য খতিয়ে না দেখে রিপোর্ট ছাপবেন না। পরিসংখ্যানে প্রকাশ, গত বছর থানায় জমা পড়া ধর্ষণের অভিযোগের ২৫ শতাংশই ছিল মিথ্যা। আগে বারংবার আাবেদন করা সত্ত্বেও এফআইআর দায়ের করতে গিয়ে বিরাট বাধার মুখে পড়তে হত অভিযোগকারিণীকে। কিন্তু এখন পুলিশ অভিযোগ নিচ্ছে না, এফআইআর দায়ের করছে না, একজনও কেউ বলতে পারবে না। তিনি এও জানান, সাধারণত দেখা গিয়েছে, ৭৫ শতাংশ ধর্ষণেই অপরাধী নির্যাতিতার নিকটাত্মীয়, চেনা লোক। সম্প্রতি হরিয়ানা উত্তাল হয় নাবালিকা ধর্ষণ, খুনের ঘটনায়। তা নিয়ে চারদিন চুপ করে ছিলেন মুখ্যমন্ত্রী। আজ তিনি সওয়াল করেন, পুলিশের পাশাপাশি ধর্ষণের মতো বিকৃত মানসিকতা মোকাবিলায় এগিয়ে এসে সচেতনতা ছড়ানোর দায়িত্ব সমাজেরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget