এক্সপ্লোর

বয়কট না করে পাকিস্তানকে বাদ দিয়েই সম্মেলন করতে পারত ভারত, মোদী সরকারকে কংগ্রেস

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকারের ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। উরি হামলার পাল্টা পাকিস্তানকে একঘরে করার জন্য কৌশল হিসাবে সার্ক বৈঠক থেকে সরে আসার পদক্ষেপে আপত্তি তুলেছে তারা। কংগ্রেসের বক্তব্য, সম্মেলন বয়কটের পথে না গিয়ে পাকিস্তানকে বাদ দিয়েই তো সম্মেলনের আয়োজন করতে পারত ভারত সরকার। বিরোধী দলের মুখপাত্র মণীশ তেওয়ারি বলেন, সার্ক বৈঠক বয়কট করাটাই কি একমাত্র জবাব? পাকিস্তানকে বাইরে রেখেই কি একটা সম্মেলন করা যেত না? কংগ্রেস মুখপাত্রের মন্তব্য, ওদের নেওয়া পদক্ষেপের ফলেই পাকিস্তান কোণঠাসা হয়ে পড়ছে, এটা ভেবে নিজেদেরই ‘ফাঁকি দিচ্ছে’ মোদী সরকার। বরং পাকিস্তানকে বাদ রেখেই বাকিদের নিয়ে একটা সম্মেলন করা গেলে ওদের একঘরে করে দেওয়া আরও সহজ হত। উরির নৃশংস হামলার দশদিন বাদেও মোদী সরকার যুত্সই জবাব ‘হাতড়ে বেড়াচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি। তাঁর কটাক্ষ, গত দশদিনে সরকারি প্রতিক্রিয়া অসংলগ্ন থেকে হাস্যকর পর্যায়ে চলে গিয়েছে। গতকাল রাতেই পাকিস্তানকে আন্তর্জাতিক মহলের কাছে অস্বস্তিতে ফেলতে ইসলামাবাদে নভেম্বরে হতে চলা সার্ক বৈঠক বয়কটের কথা জানিয়ে দেয় ভারত। একই পথে হেঁটে নাম না করে পাকিস্তানকে সন্ত্রাসবাদ মাথাচাড়া দেওয়ার জন্য দুষে আরও তিন সার্কভুক্ত দেশ আফগানিস্তান, বাংলাদেশ ও ভুটান আজ সম্মেলন বয়কট করে। ফলে ইসলামাবাদের অনুষ্ঠিতব্য সম্মেলন স্থগিত হয়ে গিয়েছে। পাকিস্তানকে বাণিজ্যে সবচেয়ে পছন্দের দেশের (এমএফএন) মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হলেও তাতে তাদের চরিত্রে কোনও বদল হবে কিনা, সেই প্রশ্নও তোলেন  তেওয়ারি। একইভাবে মোদী সরকারের সিন্ধুর জলবন্টন চুক্তি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। নরেন্দ্র মোদীকে নিশানা করে তেওয়ারির কটাক্ষ, জাতীয় নিরাপত্তা, কূটনীতির মতো কিন্তু এমনই সিরিয়াস বিষয় যে তা নিয়ে স্রেফ ট্যুইট আর ফাঁকা আওয়াজ করলেই হয় না।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget