এক্সপ্লোর

'আপত্তিকর', 'অবমাননাসূচক' মন্তব্যের অভিযোগ: সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে রিলায়েন্স জিও

নয়াদিল্লি: সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিওএআই) তাদের সম্পর্কে 'আপত্তিকর', 'অবমাননাসূচক' মন্তব্য করেছে, এহেন অভিযোগে দিল্লি হাইকোর্টে রিলায়েন্স জিও। সিওএআইকে এমন আচরণ করা থেকে বিরত, সংযত রাখার আবেদন করেছে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড। এর পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি যোগেশ খন্না সিওএআই ও তাদের ডিরেক্টর জেনারেল রাজন এস ম্যাথুজকে নোটিস দিয়ে 'মর্যাদাহানিকর' মন্তব্য করতে বারণ করেছেন বলে খবর। রিলায়েন্সের অভিযোগনামার দাবি, সিওএআই ২০১৬-র ২৫ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে রিলায়েন্স জিও সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্য করে, চলতি বছরের ফেব্রুয়ারিতেও তার পুনরাবৃত্তি হয়। এতে কোম্পানির সুনাম ক্ষুন্ন হয়েছে। রিলায়েন্স জিও-র তরফে কৌঁসুলি মুকুল রোহাতগি শুনানিতে অভিযোগ করেন, সিওএআই বিদ্বেষমূলক প্রচার করছে। এতে তাঁর মক্কেলের 'প্রভূত ব্যবসায়িক ক্ষতি', সম্মানহানি হয়েছে। এজন্য ক্ষতিপূরণ চাই। ম্যাথুজ ও তাঁদের সংগঠনের কৌঁসুলি সওয়াল করেন, যে মন্তব্যই করা হয়ে থাকুক, তা 'সঠিক', মানহানির সংজ্ঞার আওতায়ই আসে না। যদিও বিচারপতি খন্না বলেন, যে শব্দ বা বাক্যবন্ধ ব্যবহার করা হয়েছে, তা সঙ্গত, ন্যয্য কিনা, সে ব্যাপারে আমার সংশয় রয়েছে এবং তাই আবেদনকারীও (জিও) প্রাথমিক ভাবে অভিযোগ তুলতে পেরেছে। সেজন্য সিওএআই এবং ম্যাথুজ চার সপ্তাহের মধ্যে লিখিত বিবৃতি বা জবাব পেশ করবেন। আর তার মধ্যে আবেদনকারীর বিরুদ্ধে যে ধরনের 'শব্দ' ব্যবহার করা হয়েছে, তেমন আপত্তিকর, অপমানজনক কথা বলা থেকে বিরত থাকতে হবে তাঁদের। ২৪ আগস্ট জয়েন্ট রেজিস্ট্রারের সামনে এ ব্যাপারে পরবর্তী প্রক্রিয়ার দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত, লাইসেন্স পাওয়া টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির অভিন্ন ও পারস্পরিক স্বার্থ খতিয়ে দেখতে তৈরি হয়েছিল সিওএআই। টেলিকম মহলের সরকারি মুখপত্র মনে করা হয় তাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget