এক্সপ্লোর

ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে ঐতিহাসিক মৃত্যু হয়েছিল টিপু সুলতানের: রাষ্ট্রপতি কোবিন্দ, খাপ্পা বিজেপি

নয়াদিল্লি: ইতিহাসের বিতর্কিত চরিত্র মহীশূরের প্রাক্তন শাসক টিপু সুলতানকে ব্রিটিশ বিরোধী সংগ্রামীর তকমা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কর্নাটক বিধান পরিষদ ভবন বিধান সৌধের হীরক জয়ন্তী উদযাপনে রাজ্য বিধানসভার যৌথ অধিবেশনের ভাষণে আজ তিনি বলেন, ব্রিটিশের বিরুদ্ধে লড়তে গিয়ে মৃত্যু হয়েছিল টিপু সুলতানের, যা এক ঐতিহাসিক ঘটনা। যুদ্ধ, লড়াইয়ের ক্ষেত্রে মহীশূর রকেট তৈরির ব্যাপারেও পথপ্রদর্শক তিনি। টিপু সুলতানের জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত ঘিরে বিতর্কে সরগরম কর্নাটক। আগামী ১০ নভেম্বর ধুমধাম করে টিপুর জন্মজয়ন্তী পালন করবে রাজ্যের ক্ষমতাসীন সিদ্দারামাইয়ার কংগ্রেস সরকার। বিজেপি টিপুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এর বিরোধিতা করেছে। এমনকী কর্নাটকের বিজেপি নেতা, সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে টিপুর জন্মবার্ষিকী পালনের প্রবল আপত্তি জানিয়ে সেই অনুষ্ঠানে যাবেন না বলেও জানিয়ে দিয়েছেন। চিঠি পাঠিয়ে তিনি রাজ্য সরকারকে বলেছেন, তাঁকে যেন ওই অনুষ্ঠানের আমন্ত্রণ না পাঠানো হয়। টিপুকে 'নৃশংস গণহত্যাকারী, উগ্র ধর্মান্ধ, ধর্ষণকারী' বলেছেন তিনি। বাবা হায়দর আলির পর ১৭৮২ থেকে ১৭৯৯ পর্যন্ত মহীশূর শাসন করেছিলেন 'মহীশূরের বাঘ' শিরোপা পাওয়া টিপু। এদিন রাজ্য ও দেশের সামগ্রিক বিকাশে মহীশূর ও কর্নাটকের শাসক, সেনা, রাজনীতিক ও বিজ্ঞানীদের অবদানের কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি টিপুর অবদানের উল্লেখ করলে সিংহভাগ বিধায়ক হাততালিতে ফেটে পড়েন। ২০১৫ থেকে টিপুর জন্মজয়ন্তী পালন শুরু করেছে কর্নাটকে শাসক কংগ্রেস। মহীশূর ও অন্যত্র রীতিমতো রাস্তায় নেমে তার বিরুদ্ধে হিংসাত্মক প্রতিবাদ, বিক্ষোভ দেখায় দক্ষিণপন্থী গোষ্ঠীগুলি। টিপুকে হিন্দু-বিরোধী, কন্নড়-বিরোধী আখ্যা দিয়েছে তারা। কোবিন্দের মুখে টিপুর স্তুতি শুনে খাপ্পা বিজেপি। তাদের অভিযোগ, রাষ্ট্রপতির ভাষণে টিপুর নাম উল্লেখ করানোর মাধ্যমে তাঁর অফিসের অপব্যবহার করেছে রাজ্য সরকার। বিজেপি বিধান পরিষদের দলনেতা কে এস ঈশ্বরাপ্পার বক্তব্য, আমি এর নিন্দা করছি। রাজ্য সরকার কর্নাটকের মানুষকে অপমান করল। রাষ্ট্রপতি টিপুর উল্লেখ করার সময় আমরা আপত্তি করলে প্রোটোকল লঙ্ঘন হত। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অবশ্য ট্যুইট করে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। টিপু সুলতানের জন্মজয়ন্তী পালনে বিজেপির বিরোধিত সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানান নিচের কমেন্টস বক্সে
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন

ভিডিও

Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
PC Chandra Group | রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
Subhasish Mukhopadhyay: দেব আলাদা, কিন্তু টলিউড থেকে যাঁরা রাজনীতিতে যাচ্ছেন, তাঁরা ক'টা গ্রাম দেখেছেন? সোজাসাপ্টা শুভাশিস
GhantaKhanek Sange Suman(১৯.০৩.২৬)পর্ব ২ :
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
SBI Income Tax Update: স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Embed widget