এক্সপ্লোর

এই মহিলা ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার, এখন পেশায় উবের চালক, স্বেচ্ছায় এমন পেশা বাছলেন তিনি কেন জানেন?

পুণে: রাজশ্রী রাজেন্দ্র দেশমুখ, পড়াশোনা করেছিলেন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। কিন্তু স্বেচ্ছায় তিনি কলেজে অধ্যাপনার মোটা মাইনের চাকরিকে বিদায় জানিয়ে এখন পুণের রাস্তায় উবের চালাচ্ছেন। কিন্তু এমন পেশা বাছলেন কেন ওই মহিলা জানেন? রাজশ্রীর কথায় নিজের স্বাধীনতা, আত্মবিশ্বাস, দুঃসাহসিক কাজ করার ইচ্ছেকে স্বীকৃতি দিতেই তাঁর এই পেশা বদল। তিনি মনে করেন মাঝেমধ্যে জীবনে মন যেটা চায় সেটাই করা উচিৎ সকলের। এছাড়া সমাজে মহিলাদের কাজ করা নিয়ে যে অলিখিত নিয়ম আছে, সেটাও ভেঙে দিতে চেয়েছেন এই মহিলা। বাঁধাধরা নিয়মকে বুড়োআঙুল দেখিয়ে নতুন কিছু করার নামইতো জীবন। রাজশ্রী, বর্তমানে উবের চালাচ্ছেন পরিস্থিতির চাপে পড়ে বা চাকরি না পেয়ে নয়। তিনি নিজে এই পেশাকে নির্বাচন করে নিয়েছেন। তবে এই পেশায় আসার আগে ওই মহিলা ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক পাশ করে বাজাজ কলেজে অধ্যাপনা করছিলেন। তারপর তিনি চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন। আর গাড়ি চালানো ছিল তাঁর শখ। সেই শখকেই তারপর পেশায় বদলে নেন তিনি। আজ নিজের ব্যবসার টাকা দিয়েই একটি গাড়ি কেনেন ওই মহিলা। বর্তমানে তাঁর মাসিক আয় ৬১ হাজার টাকা, একজন অধ্যাপকের চেয়ে অনেক বেশি। তবে অধ্যাপনা ছেড়ে এমন পেশায় আসার আগে তিনি নিশ্চয়ই তাঁর বাবা-মায়ের থেকে বাধা পেয়েছিলেন। এপ্রসঙ্গে রাজশ্রী জানিয়েছেন, তাঁর পরিবার মনে করে, যে কাজকে ভালবেসে, আনন্দ করে করা যাবে, সেই কাজই সকলের করা উচিৎ। তাই এই কাজ করতে তাঁকে সেখান থেকে কোনও বাধা পেতেই হয়নি। তিনি প্রত্যেক মহিলাকে তাই আজ নারী দিবসে বার্তা দিতে চেয়েছেন সমাজের লিখিত নিয়ম ভেঙে নিজের মন যেটা চাইছে সেটাই করুন। আর প্রত্যেকের যে ধারনা আছে, মহিলারা ভাল গাড়ি চালাতে পারেন না, সেই ভাবনার পরিবর্তন ঘটাতেও তিনি বিশেষ ভাবে উদ্যোগী।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার
Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget