এক্সপ্লোর

আইএস জঙ্গিরা ‘চিক্কি’, ‘ট্যালকম’ ‘ম্যাগি’ জাতীয় বিভিন্ন সাঙ্কেতিক শব্দ ব্যবহার করে বিস্ফোরক তৈরির জন্যে

হায়দরাবাদ:  সম্প্রতি তদন্তকারী সংস্থা এনআইএ-র তদন্তে হায়দরাবাদের আইএস মডিউলের বিভিন্ন কর্মকাণ্ড সংক্রান্ত নানা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গোয়েন্দা সূত্রে দাবি, হায়দরাবাদের আইএস শাখা বিস্ফোরক তৈরির ক্ষেত্রে নানা সাঙ্কেতিক শব্দ ব্যবহার করে যেমন ‘চাওয়াল পকানা’, অর্থাৎ ‘ভাত তৈরি করছি’। আবার বিভিন্ন বিস্ফোরকের নাম সাঙ্কেতিক শব্দে ব্যবহার করে, যেমন ‘চিক্কি’, ‘ট্যালকম পাউডার’, ‘ম্যাগি’। এনআইএ সম্প্রতি এই সংক্রান্ত একটি তথ্য প্রকাশ করে। সেখানে এনআইএ দাবি করেছে, আইএস জঙ্গি গোষ্ঠীর আট সদস্যের সাম্প্রতিক একটি কথোপকথনের রেকর্ড তাঁদের হাতে এসেছে। সেখানেই তারা এই ধরনের সাঙ্কেতিক শব্দ ব্যবহার করে তাদের কর্মকাণ্ড চালানোর কথা বলেছে। এই জঙ্গি গোষ্ঠীর সদস্যেরা বন্দুকের সাঙ্কেতিক নাম ‘ডেস্কটপ’ এবং জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের নাম ‘ট্রেনিং ডেস্কটপ’ দিয়েছে। এছাড়া টার্গেট প্র্যাক্টিসের সাঙ্কেতিক নাম ‘ট্যাবলেট’। সম্প্রতি দুই আইএস নেতা হাবিব মহম্মদ এবং মহম্মদ ইব্রাহিম ইয়াজদানির কথোপকথনের রেকর্ড সামনে আসে। সেখানে তাদের একজনকে বলতে শোনা গেছে শহরে এরমধ্যেই দুটি ‘ট্রেনিং ডেস্কটপ’ কার্যকলাপ চালাচ্ছে এবং খুব শীঘ্রই আরও দু একটি কাজ শুরু করবে। প্রসঙ্গত, সন্দেহ এড়াতে তাদের এই সাঙ্কেতিক ভাষা প্রয়োগ। এমনকি আইএস সদস্যদের ওপর নেতৃত্বের নির্দেশ রয়েছে দূরভাসে যতটা সম্ভব কম কথা বলতে। বেশিরভাগ কথাই ব্যক্তিগত ভাবে যখন দেখা হবে, তখন আলোচনা করতে। এমনকি মোবাইলে পাঠানো বিভিন্ন বার্তাও সময় সময় মুছে দেওয়ার নির্দেশ আছে। আইএস নেতৃত্বের  তাদের গোষ্ঠীর সদস্যদের ওপর আরও নির্দেশ ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে নিজেদের কর্মকাণ্ড চালাতে হবে। এছাড়া ইন্টারনেটে আইএস সংক্রান্ত কোনও তথ্য সার্চ না করতে, খুব সাধারণ জীবন যাপন করতে। এমনকি সামান্য পরিচিতর কাছেও গোষ্ঠী সম্পর্কে কখনও কোনও কথা না বলতে।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget