এক্সপ্লোর

‘ঘাট হয়েছে, ভুল করেছি’! মোদীর সাহায্যের আর্জি সর্বস্বান্ত ক্রিকেট জুয়াড়ির

রাজকোট: ক্রিকেট-জুয়ার সর্বস্বান্ত হয়েছেন। বেটিংয়ে হেরে টাকাকড়ি-ঘরবাড়ি সবই গিয়েছে। কিন্তু বুকিদের খাঁই মেটেনি। বকেয়া টাকা আদায় করতে না পেরে এবার তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। এই অবস্থায় নিজের মোবাইল ফোনের ক্যামেরায় তোলা ভিডিও বার্তায় প্রাণ বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন গুজরাতের রাজকোটের এক বাসিন্দা। ওই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু দীপক ধামানি নামে ওই ব্যক্তি নিখোঁজ হয়ে গিয়েছেন। ভিডিওতে ওই ব্যক্তিকে ক্রিকেট-জুয়ার সঙ্গে জড়িত হওয়ায় নিজের দোষ কবুল করতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, ‘নমস্কার মোদী সাহেব, নমস্কার রাজকোট সিটি পুলিশের কমিশনার সাহেব। আমার নাম দীপক জামনাদাস ধামানি। রাজকোট ও অন্যান্য শহরের বুকি ও অপরাধীরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার ঘোরতর বিপদ। আমি মানছি যে আমি বড় ভুল করেছি। ক্রিকেটে বেটিংয়ের জন্য ওই লোকজনদের আমি যতটা পেরেছি টাকা দিয়েছি। এমনকি বাড়িটাও বিক্রি করে দিয়েছি।আমার কাছে আর কিছুই নেই। তবুও ওই লোকজনরা বাড়িতে এসে আমার বাবা-মাকেও খুনের হুমকি দিচ্ছে’। ভিডিওতে এক ব্যক্তির নামও করেছেন দীপক। তিনি জানিয়েছেন, তিনি প্রচুর টাকার বাজি হেরে গিয়েছেন। এজন্য প্রায় ৫-৭ কোটি টাকা দিয়েছেন। এখনও প্রায় ১.৭০ কোটি টাকা বাকি রয়েছে। কিন্তু সেই টাকা দেওয়ার ক্ষমতা তাঁর নয়। দীপকের আর্জির পর তাঁর পরিবারের জন্য নিরাপত্তা বন্দোবস্ত করেছে রাজকোট পুলিশ। মালবিয়া নগর থানার ইন্সপেক্টর জানিয়েছেন, এফআইআর দায়ের করা না হলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়। কিন্তু দীপক বা তাঁর বাবার খোঁজ পাচ্ছে না পুলিশ। ইন্সপেক্টর জানিয়েছেন, দীপকও একজন বুকি।অতীতে ক্রিকেট ম্যাচের বেটিংয়ের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget