এক্সপ্লোর

‘ইচ্ছে হচ্ছে ইস্তফা দিতে’, সংসদের অচলাবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ আডবাণীর

নয়াদিল্লি: নোট ইস্যুতে কার্যত ভণ্ডুল হওয়া সংসদের গোটা শীতকালীন অধিবেশন নিয়ে ক্রুদ্ধ ও ব্যথিত লালকৃষ্ণ আডবাণী বৃহস্পতিবার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন। গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। শেষ হচ্ছে আগামীকাল। কিন্তু, প্রথম দিন থেকেই কেন্দ্রের নোট বাতিল ইস্যুতে কার্যচ অচল হয়ে পড়ে সংসদের উভয় কক্ষই। বিরোধী ও শাসক পক্ষের হই-হট্টগোলের মধ্যে প্রতিদিনই দফায় দফায় মুলতুবি করতে হয় সভাকে। গতকালই চলতি অধিবেশনে প্রথম কোনও বিল পাশ হয় সংসদে। এমতাবস্থায় এদিন ক্ষুব্ধ আডবাণী জানান, নোট বাতিল ইস্যুতে কার্যত সংসদের একটা গোটা অধিবেশন ভেস্তে যাচ্ছে দেখাটা সত্যিই বেদনাদায়ক। তিনি বলেন, কোনও আলোচনা ছাড়াই যদি গোটা অধিবেশন শেষ হয়ে যায়, তাহলে তা সংসদের হার। এদিন স্পিকার সুমিত্রা মহাজন লোকসভার অধিবেশন মুলতুবির ঘোষণা করতেই উষ্মা প্রকাশ করেন এই প্রবীণ বিজেপি নেতা। প্রথম সারিতে বসেছিলেন আডবাণী। তাঁকে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে কাছে পেয়ে নিজের ক্ষোভের কথা জানান। দেখা যায়, স্মৃতিকে তখন পাশে থাকা রাজনাথ সিংহকে ডেকে নিতে দেখা যায়। এবার রাজনাথকে নিজের উষ্মাপ্রকাশ করেন আডবাণী। রাজনাথকে দেখা যায়, বাধ্য ছাত্রের মতো প্রবীণ নেতার কথা মনোযোগ সহকারে শুনতে। জানা গিয়েছে, রাজনাথকে তিনি জানান, আগামীকাল নোট ইস্যুতে আলোচনা চালাতে স্পিকারকে অনুরোধ করতে। তবে, রাজনাথ কোনও পাল্টা প্রতিক্রিয়া দেখাননি। পরে, তৃণমূলের ইদ্রিশ আলি ও বিজেপির নানা পাটোলেকে আডবাণী বলেন, যদি কোনও আলোচনা ছাড়া সংসদে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যায়, তাহলে তা ওয়াশআউট হিসেবে ধরতে হবে। প্রথম এনডিএ জমানার উপ-প্রধানমন্ত্রী থাকা আডবাণী এদিন জানান, বিরোধী দল, বিশেষ করে কংগ্রেসের সঙ্গে কথা বলা উচিত সরকার-পক্ষের যাতে শেষদিন সংসদে নোট-ইস্যুতে আলোচনা সম্ভব হয়। তাঁর মতে, ধারা বড় কথা নয়। আলোচনা হওয়াটা জরুরি। তিনি মনে করেন, বিষয়টিকে কোনও পক্ষের উচিত নয় হার বা জয় হিসেবে দেখার। আডবাণী জানান, আলোচনা ছাড়া মুলতুবি হলে, তা সংসদের হার হিসেবেই ধরা হবে। এই প্রথম নয়। এর আগেও একবার আডবাণী তাঁর ক্ষোভপ্রকাশ করেছিলেন। গত ৭ ডিসেম্বর সভা মুলতুবি হওয়ার পরই এই প্রবীণ নেতা অভিযোগ করেছিলেন, সরকারপক্ষ, বা বিরোধীপক্ষ – কেউই সংসদ সচল রাখার চেষ্টা করছে না। এমনকী, স্পিকারও নিজের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না বলেও জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget