এক্সপ্লোর

চা বিক্রি করব, কিন্তু ওদের মতো দেশ বিক্রি করব না, কংগ্রেসকে কটাক্ষ মোদীর

জসদান ও ভুজ: আমি চা বিক্রি করব। কিন্তু ওদের মতো দেশ বিক্রি করব না। গুজরাতের নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী।

সোমবার কচ্ছের ভুজ, রাজকোটের জসদান, আমরেলির ছালালা এবং সুরাতের কাকোদারায় নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখানে চিন, লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সঈদ, ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ও দুর্নীতি নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন। তবে, মোদী এদিন বিশেষকরে কংগ্রেসকে নিশানা করেন তাঁর ‘চা-ওয়ালা’ মীম বানানো নিয়ে। জসদানে মোদী বলেন, প্রধান বিরোধী দল তাঁকে এই জন্য টার্গেট করছে কারণ তিনি অতি-সাধারণ ঘর থেকে উঠে এসেছেন। গরিব মায়ের গর্ভে তাঁর জন্ম হয়েছে বলে।

কংগ্রেসকে মোদীর কটাক্ষ, একজন চা-ওয়ালা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন বলে ওদের অস্বস্তি হচ্ছে। বইতে পড়েছি, উঁচু শ্রেণির হাতে কেমনভাবে হয়রান হতে হয় নিচুতলার শ্রেণিদের। কিন্তু, কখনও কল্পনাও করতে পারিনি, ওরা এত নিচে নামতে পারে। মোদী জানান, তিনি প্রতিনিয়ত হুমকি পান যে, তাঁকে ফের চা-ওয়ালা বানিয়ে দেওয়া হবে। এই প্রেক্ষিতে তিনি বলেন, আমি ওদের বলতে চাই, আমি মোদী চা বেচতে তৈরি। কিন্তু, কখনও গোটা দেশ বেচার মত অপরাধ করব না।

গুজরাতে বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আসন্ন ভোটে গুজরাতের তখতে কোন দল বসবে, সেদিকে তাকিয়ে গোটা দেশ। গুজরাতে নির্বাচনী প্রচারে ব্যস্ত কংগ্রেস থেকে বিজেপি, প্রত্যেক দলই। এরমধ্যে আজকে এক নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন, এই নির্বাচনে মানুষ দেখবে উন্নয়নের সঙ্গে পরিবারতন্ত্রের লড়াই। এখন মানুষ কাকে নির্বাচিত করবে সেটা সময়ই বলে দেবে।

আজ গুজরাতের কচ্ছ জেলার ভুজ শহরে বিজেপির এক জনসভায় বক্তব্য রাখছিলেন মোদী। সেখানেই তিনি কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণের সঙ্গে সম্প্রতি সেখানে গিয়ে তাঁর বিরুদ্ধে কংগ্রেস সহসভাপতি রাহুল গাঁধীর তোলা বিভিন্ন অভিযোগেরও জবাব দেন। তিনি দাবি করেন, গুজরাতে এসে সে রাজ্যের ছেলের ওপর দুর্নীতির অভিযোগ তোলার জন্যে গুজরাতবাসীরা রাহুলকে কখনও ক্ষমা করবেন না। তিনি আরও দাবি করেন, তিনি কখনও কোনও বেআইনি কার্যকলাপের সঙ্গে নিজেকে জড়াননি। তাঁর বিরুদ্ধে অপবাদ দেওয়ার চেষ্টা করছে বিরোধীরা। প্রসঙ্গত, গত কয়েকদিনের প্রচারে কং সহ সভাপতি রাফালে কেলেঙ্কারির কথা উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন।

গুজরাতে প্রথম দফার নির্বাচন রয়েছে আগামী ৯ ডিসেম্বর। তার আগে যুযুধান দুপক্ষই শেষমুহূর্তে কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। কংগ্রেস যখন বিজেপিকে রাফালে নিয়ে বিঁধছে, তখন মোদী ডোকলাম প্রসঙ্গ উল্লেখ করে রাহুলের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, ভারতীয় সেনারা যখন ৭০ দিন চিনা সেনাদের সঙ্গে সীমান্তে স্নায়ুর লড়াইয়ে ব্যস্ত ছিলেন, তখন কেন তিনি চিনা দূতদের জড়িয়ে ধরেছিলেন?

আজ এবং বুধবার একাধিক জায়গায় জনসভা রয়েছে মোদীর।১৮২ আসন বিশিষ্ট গুজরাত বিধানসভার নির্বাচন দুটি পর্যায়ে হবে। প্রথম দফার নির্বাচন হবে ৯ ডিসেম্বর, দ্বিতীয় দফা হবে ১৪ ডিসেম্বর। ভোটগণনা রয়েছে আগামী ১৮ ডিসেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget