এক্সপ্লোর

পাকিস্তান সন্ত্রাস বন্ধ করুক, আমরাও নীরজ চোপড়া হব, বললেন সেনাপ্রধান

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সম্পর্কের ব্যাপারে এশিয়ান গেমসে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়ার নজির টানলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। নীরজের পাশে পুরস্কার গ্রহণের মঞ্চে দাঁড়িয়েছিলেন চিনা ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী। খেলার স্পিরিট দেখিয়ে তিনি ব্রোঞ্জজয়ী পাকিস্তানি আরশাদ নঈমের সঙ্গে হাত মেলান। সেই ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক প্রশংসা পান নীরজ। বুধবার সেনার তরফে এশিয়ান গেমসে পদকজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে রাওয়াতকে প্রশ্ন করা হয়, ভারত-পাক সীমান্তেও কি এমন প্রকৃত ‘খেলোয়াড়ি মানসিকতা’ দেখানো যায় না। তিনি বলেন, পাকিস্তানকেই প্রথম পদক্ষেপ করতে হবে। ওরা সন্ত্রাস বন্ধ করুক, তাহলে আমরাও নীরজ চোপড়ার মতো হব। কাশ্মীরে ২০১৭-র পরিস্থিতি তার আগের বছরের তুলনায় ভাল ছিল, আবার ২০১৮-য় আরও উন্নতি হয়েছে বলেও দাবি করেন সেনাপ্রধান। বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়ছে বলে মিডিয়ায় তথ্য পরিসংখ্যান আসছে, কিন্তু ঘটনা হল, গত ১-২ মাসে মগজ ধোলাইয়ের পর অস্ত্র হাতে তুলে নেওয়া স্থানীয় ছেলেরা নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হয় মরছে, বা গ্রেফতার হচ্ছে বা আত্মসমর্পণ করছে। নিরাপত্তাবাহিনীর এই তত্পরতা অব্যাহত থাকবে। কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি, যুবকদের ও তাদের পরিবারের মধ্যেও এই ধারণা তৈরি হয়েছে যে, এটা ঠিক রাস্তা নয়। নানা জায়গায় দেখি, মায়েরাই ছেলেদের ঘরে ফিরে আসার আবেদন করছেন। এটা চলতে থাকলে একদিন সন্ত্রাসবাদের সমস্যা মেটাতে আমরা সফল হব বলে আমার বিশ্বাস। ধীরে ধীরে চরমপন্থায় বিশ্বাসী ছেলেরাও বাড়ি ফিরে আসবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget