এক্সপ্লোর

নোট বাতিল: মধ্যপ্রদেশে সোশ্যাল মিডিয়ায় কন্ঠরোধের অভিযোগ, ইতিমধ্যেই গ্রেফতার দুই

ভোপাল: কেন্দ্রের নোট বাতিলের ঘোষণার পর এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য মধ্যপ্রদেশে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্যের জন্য দুজনকে গ্রেফতার করা হয়েছে। ইন্দওরে সোশ্যাল মিডিয়ায় নোট বাতিল নিয়ে বিরূপ মন্তব্য করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ছত্তরপুর জেলার বাসিন্দা অভিষেক মিশ্র গত ১১ নভেম্বর একটি ওয়েবসাইটে নোট বাতিলের ঘোষণার পর   ডিগিতে নোট ভর্তিএকটি গাড়ি ও তার সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করেন। সঙ্গে কিছু মন্তব্যও করেন। এজন্য রাজ্য পুলিশের সাইবার সেল তাঁকে গ্রেফতার করে। এর আগে অভিষেক প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সম্পর্কে কয়েকটি মন্তব্য পোস্ট করেছিলেন। সাইবার সেলের ইন্সপেক্টর রবিকান্ত ডহরিয়া মঙ্গলবার বলেছেন, নোট বাতিলের পর অভিষেক মিশ্রর পোস্ট করা কিছু মন্তব্য ও ছবির জন্য তাঁর বিরুদ্ধে ৬৬ সি ধারায় মামলা রুজু করে তাঁকে গ্রেফতার করা হয়। ওই মামলা জামিন যোগ্য হওয়ায় পরে তিনি ছাড়া পেয়ে যান। অন্যদিকে মোরেনা জেলায় আসলাম খান নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর ছবি পোস্ট করেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে বানমোর থানায় স্থানীয় এক বিজেপি নেতা অভিযোগ দায়ের করেন। থানার আধিকারিক বলরাম সিংহ যাদব জানিয়েছেন, গত বুধবার অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই দিনই আসলাম খানকে গ্রেফতার করা হয়। ইন্দওরের কালেক্টর পি নরহরি ১৪ নভেম্বর এক নির্দেশ জারি করে জেলার মধ্যে নোট বাতিল সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কোনও আপত্তিকর মন্তব্য করা নিষিদ্ধ করেন। ওই নির্দেশে বলা হয়, ইন্দওরে নোট বাতিল বা ওই সম্পর্কে কোনও আপত্তিজনক বা উত্তেজনাপূর্ণ ফটো, মেসেজ করা করা, সেগুলিকে ফরোয়ার্ড করা এবং সেগুলি ট্যুইটার, ফেসবুক, হোয়াটস্যাপের মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা লাইক করা যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget