এক্সপ্লোর

এনএমসি বিলের প্রতিবাদ, বহির্বিভাগে পরিষেবা বন্ধের ডাক আইএমএ-র

নয়াদিল্লি ও কলকাতা: ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিলের প্রতিবাদে সারা দেশে ১২ ঘণ্টার জন্য বহির্বিভাগ বন্ধ রাখার ডাক ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ-র। মঙ্গলবার কালা দিবস পালনের পাশাপাশি পরিষেবা বন্ধ রাখা হবে বলে মুম্বইয়ে এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে আইএমএ কর্তৃপক্ষ। এরফলে বেসরকারি হাসপাতালগুলিতে আউটডোর চিকিত্সা পরিষেবা ব্যাহত হতে পারে। তবে জরুরি পরিষেবায় এর কোনও প্রভাব পড়বে না। আগামীকালই বিলটি নিয়ে লোকসভায় আলোচনা হতে পারে। গত শুক্রবার পেশ করা এই বিলে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া ভেঙে দিয়ে স্বাস্থ্য শিক্ষা পরিচালনা ও পরামর্শদাতা হিসাবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন নামে সংস্থা তৈরির প্রস্তাব করা হয়েছে। বিলটিতে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ চিকিত্সা যাঁরা করেন তাঁরা  একটি ব্রিজ কোর্স সম্পূর্ণ করার পর অ্যালোপ্যাথি চিকিত্সা করতে পারবেন, এমন প্রস্তাবও রাখা হয়েছে। আইএমএ বলেছে, প্রস্তাবিত সংস্থার মাধ্যমে আমলাতন্ত্র ও চিকিত্সা জগতের সঙ্গে জড়িত নন, এমন প্রশাসকদের কাছে মেডিক্যাল বিশেষজ্ঞদের দায়বদ্ধ করার ব্যবস্থা করা হয়েছে। এভাবে মেডিক্যাল বিশেষজ্ঞদের ডানা ছাঁটার ব্যবস্থা হয়েছে। আইএমএ বলেছে, বর্তমান আকারে এনএমসি বিল গ্রহণ যোগ্য নয়। এই বিল গরিব-বিরোধী, জন বিরোধী এবং অগণতান্ত্রিক বলে অভিযোগ করেছে আইএমএ। আইএম-র রাজ্য শাখার তরফে শান্তনু সেন জানিয়েছেন, পশ্চিমবঙ্গেও কালা দিবস পালন করা হবে। তবে সরকারি হাসপাতালে জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয় সে বিষয়টিও নিশ্চিত করবে আইএমএ।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget