এক্সপ্লোর

মোদী-বিরোধী মন্তব্য, বরকতির গ্রেফতারি দাবি বিজেপির

কলকাতা ও নয়াদিল্লি: নরেন্দ্র মোদী নোট বাতিলের মাধ্যমে নিরপরাধ দেশবাসী, সমাজকে ধোঁকা দিচ্ছেন। তাঁকে প্রধানমন্ত্রী পদে আর চায় না কেউ! প্রধানমন্ত্রীকে এই ভাষায় কাঠগড়ায় তুলে তাঁর বিরুদ্ধে ‘ফতোয়া’ ঘোষণা করায় কলকাতার টিপু সুলতান মসজিদের শাহি ইমাম সৈয়দ মহম্মদ নুরুর রহমান বরকতির গ্রেফতারি চাইল বিজেপি।

কলকাতায় এক সম্মেলনে তিনি নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, প্রতিদিন নোট বাতিলের ফলে মানুষকে হয়রানি সহ্য করতে হচ্ছে। উনি ভন্ডামি করছেন। দেশকে ধোঁকা দিচ্ছেন। প্রধানমন্ত্রী পদে থাকার অধিকার হারিয়েছেন। মোদীকে ‘সাম্প্রদায়িক’ আখ্যা দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’র দূত তকমাও দেন বরকতি। দাবি করেন, দেশের মানুষ এখন মমতাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান।

গত মাসেও মমতার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ‘ফতোয়া’ দিয়েছিলেন বরকতি।

তাঁর গতকালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্যের জবাবে বিজেপির জাতীয় সম্পাদক সিদ্ধার্থনাথ সিংহ বলেন, বরকতিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দাবি করছি। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফতোয়া ঘোষণা অত্যন্ত আপত্তিকর। উনি যখন ফতোয়া ঘোষণা করেন, পাশে বসেছিলেন তৃণমূলের এমপি ইদ্রিশ আলি।

রাজ্য  সরকার ইমামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিক্ষোভ, প্রতিবাদের হুঁশিয়ারি দিয়ে রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত ওই নেতা বলেন, বিজেপি বনাম তৃণমূল ইস্যু নয় এটা। প্রধানমন্ত্রীকে অপমান করেছেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ধর্মীয় নেতা, আপত্তি এখানেই।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget