এক্সপ্লোর

ইমরান খান প্রধানমন্ত্রী হলেও ভারত-পাক সম্পর্কে কোনও ইতিবাচক প্রভাব পড়বে না, মত বিশেষজ্ঞদের

নয়াদিল্লি: ইমরান খান পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হলেও নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে এর কোনও প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন না ভারতীয় রাজনীতিবিদ, প্রাক্তন আমলা ও সেনাবাহিনীর আধিকারিকরা। তাঁদের মতে, ইমরানকে সমর্থন করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এই সেনাবাহিনী এখনও পর্যন্ত ভারতের বিরোধিতা করে চলেছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদেও মদত দিচ্ছে পাক সেনা। তাই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ক্ষমতায় এলেও ভারতের প্রতি পাকিস্তানের মনোভাব বদলাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইসলামাবাদে ভারতের প্রাক্তন হাই কমিশনার জি পার্থসারথী বলেছেন, ‘ইমরান খান সেনাবাহিনীর লোক। পাকিস্তানের সেনাবাহিনী যেটা করতে বলবে সেটাই করবেন তিনি।’ একই মত কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংহের। তিনিও মনে করছেন, ‘সেনাবাহিনী ইমরানকে সমর্থন করায় তাঁর নেতৃত্বে ভারতের প্রতি পাকিস্তানের নীতি বদল হওয়ার কোনও সম্ভাবনা নেই।’ অপর এক প্রাক্তন আমলা কে সি সিংহ বলেছেন, ‘ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর দু’দেশের সম্পর্কে কী প্রভাব পড়বে সে বিষয়ে এত তাড়াতাড়ি কিছু বলা যাবে না। তিনি জোটসঙ্গী হিসেবে কোন দলকে বেছে নিচ্ছেন সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। সরকার কীভাবে গঠন করা হচ্ছে, সেটার উপর এটি নির্ভর করবে।’ পাকিস্তানে গতকাল অনুষ্ঠিত হওয়া সাধারণ নির্বাচনের ফল প্রকাশের পর আজ প্রথমবার মুখ খুলে ইমরান জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান তিনি। তবে নয়াদিল্লি বলে আসছে, যে কোনও সমস্যা সমাধানের বিষয়ে আলোচনার জন্য আগে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে হবে। এ বিষয়ে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল দীপক কপূর বলেছেন, ‘ওরা (পাকিস্তান) ছায়াযুদ্ধ চালিয়ে যাবে। ওরা জম্মু ও কাশ্মীরে অস্থিরতা তৈরি করে যাবে। আমার মনে হয় না দু’দেশের সম্পর্কে উন্নতি হবে।’ রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সংস্থার ডিরেক্টর জেনারেল সচিন চতুর্বেদী অবশ্য আশাবাদী, ভারতের সঙ্গে উন্নত সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়ার সাহস দেখাবেন ইমরান। সচিন বলেছেন, ‘এটা পাকিস্তানের মানুষের বৃহত্তর স্বার্থেই হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget