এক্সপ্লোর
১৫তলা থেকে মাথায় এসে পড়েছিল চাটু, অবিশ্বাস্য প্রাণরক্ষা মুম্বইয়ের ৮ বছরের শিশুর

মুম্বই: নাম হাজেকা কাপাডিয়া। বয়স ৮। ১ মাসেরও বেশি কোমায় ছিল সে। কিন্তু চিকিৎসকরা আশাবাদী, হাজেকা আগামী সপ্তাহেই সুস্থ হয়ে বাড়ি ফিরবে। কী হয়েছিল হাজেকার? ৩১ মার্চের ঘটনা। টিউশন পড়ে ফিরছিল স্থানীয় আগরপাডা এলাকার এই শিশুটি। বাড়ির অল্প দূরে ২২ তলা একটি বাড়ির ১৫ তলা থেকে তার মাথায় এসে পড়ে একটি কাঠের চাটু। তারপরই কোমায় চলে যায় সে। মুম্বই সেন্ট্রালের বিওয়াইএল নায়ার হায়পাতালে তাকে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা জানিয়ে দেন, বাঁচার আসা কার্যত নেই। পরদিন তাকে স্থানান্তরিত করা হয় মেরিন লাইন্সের বম্বে হাসপাতালে। হাজেকার খুলির হাড়ের একটা অংশ ভেঙে টুকরো টুকরো হয়ে মস্তিষ্কে ঢুকে গিয়েছিল। যে ফাইবার তন্তুগুলি মস্তিষ্কের অন্যান্য অংশে সিগন্যাল পাঠায়, তাদের কাজ ব্যাহত হচ্ছিল। ১৫ এপ্রিল সেই অংশে সার্জারি করে হাড়ের টুকরোগুলি বার করেন চিকিৎসকরা। প্রথমে কোনও উন্নতির চিহ্ন ছিল না। কিন্তু গত ২ সপ্তাহ ধরে অদ্ভুত উন্নতি করেছে মেয়েটি। তার জ্ঞান ফিরে এসেছে, হাত পা নাড়াতে পারছে। কোনও কিছুর সাহায্যে উঠে বসছেও সে। চিকিৎসকরা আশাবাদী, সে গলার স্বরও ফিরে পারে কিন্তু সে জন্য অপারেশন তো বটেই দীর্ঘ রিহ্যাবিলিটেশন থেরাপি দরকার। যাঁরা হাজেকাকে দেখতে আসছেন, তাঁদের দিকে তাকিয়ে হাসছে হাজেকা, এমনকী দিচ্ছে ফ্লাইং কিস। নার্সদের উদ্দেশে জিভও বার করছে। পরিবারের আশা, দ্রুত পুরোপুরি আগের মত হয়ে যেতে পারবে সে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















