এক্সপ্লোর

ভিডিওতে এবার সিনিয়রদের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ সেনা জওয়ানের

নয়াদিল্লি: বিএসএফ জওয়ান ও সিআরপিএফের এক কনস্টেলের পর এবার এক সেনা জওয়ানের ভিডিও নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। সেনাদের সমস্যার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখায় তাঁকে সিনিয়ররা নিগ্রহ করছেন বলে অভিযোগ করেছেন ওই সেনা জওয়ান। ভিডিওটিতে দেহরাদূনে কর্মরত  ৪২ ইনফ্যান্ট্রি ব্রিগেডের ল্যান্স নায়ের যজ্ঞ প্রতাপ সিংহ বলেছেন, গত বছরের জুনে তিনি প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ,রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টকে চিঠি লিখেছিলেন।  এরপর পিএমও-র পক্ষ থেকে তাঁর ব্রিগেডকে তাঁর অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিংহর অভিযোগ, পিএমও-র নির্দেশ স্বত্তেও তদন্তের পরিবর্তে তাঁর সিনিয়ররা তাঁকে হেনস্থা করছেন। সেই সঙ্গে তদন্তও শুরু করা হয়েছে, যাতে তাঁর কোর্ট মার্শালও হতে পারে। সিংহর দাবি, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি কোনও গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ বা ফাঁস করেননি। তিনি বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলাম, যে সেনাদের নিয়ে অফিসারদের জুতো না পালিশ করানো হয়’। সিংহ বলেছেন, যখন প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে ব্রিগেডের কাছে চিঠি পাঠানো হয় তখন ‘ব্রিগেডিয়ার..আমার ওপর চাপ তৈরি করেন এবং আমার ওপর এমন অত্যাচার করেন যাতে আমি চরম পদক্ষেপ নিতে পারতাম। কিন্তু আমি আত্মহত্যা করব না বা কারুর বিরুদ্ধে এমন কোনও কাজ করব না যাতে আমি যে চাকরি করি তার ভাবমূর্তি ক্ষুন্ন হবে’। সিংহ বলেছেন, তাঁকে কোর্ট মার্শালের জন্য ডাকা হয়েছে। তাঁর প্রশ্ন, ‘আমি কী ভুল করেছি’। সেনার পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি সম্পর্ক তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, প্রথমে এক বিএসএফ জওয়ান শিবিরে খাদ্যসামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও পোস্ট করেছিলেন। এর পর এক সিআরপিএফ জওয়ানও অভিযোগ একটি ভিডিওতে বিভিন্ন অভিযোগ করেছিলেন। সেই দুটি ভিডিও-র পর এবার সেনা জওয়ানের ভিডিও ঘিরে আলোড়ন পড়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget