এক্সপ্লোর

ভয়ভীতিহীনমুক্ত পরিবেশে কুলভূষণের সঙ্গে ‘বাধাহীন ভাবে’ দেখা করতে দিতে হবে কনস্যুলেটকে, পাকিস্তানকে বলল ভারত

৪৯ বছর বয়সি ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কুলভূষণকে পাকিস্তানে চরবৃত্তি, নাশকতার অভিযোগে ২০১৭-র এপ্রিল দোষী ঘোষণা করে মৃত্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত, যার বিরুদ্ধে আইসিজে-তে আবেদন করে ভারত।

নয়াদিল্লি: কুলভূষণ যাদবের সঙ্গে যাতে ‘বাধাহীন ভাবে’ কনস্যুলেটের কর্তারা দেখা করতে পারেন, পাকিস্তানকে তার ব্যবস্থা করতে বলল ভারত। এ সপ্তাহেই শুক্রবার কুলভূষণের সঙ্গে কনস্যুলেটের লোকজনকে দেখা করতে দেওয়ার প্রস্তাব পাঠায় পাকিস্তান। জবাবে ভারত এই অবস্থান জানিয়ে দিল। পাকিস্তানকে বলে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক ন্যয় আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের সঙ্গে সাযুজ্য রেখে কুলভূষণের সঙ্গে দেখা করতে দিতে হবে কনস্যুলেটকে, যে কোনওরকম ভয়ভীতিহীনমুক্ত পরিবেশে, যাতে প্রতিহিংসার মনোভাব, আশঙ্কা না থাকে। ভারত এখন পাকিস্তানের উত্তরের অপেক্ষায় রয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। গতকাল বিদেশমন্ত্রক জানায়, পাকিস্তানের কুলভূষণের সঙ্গে কনস্যুলেটের লোকজনকে দেখা করতে দেওয়ার প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তান এ ব্যাপারে কয়েকটি শর্ত দেয় বলে শোনা যাচ্ছিল। সেগুলির একটি ছিল, ভারতীয় কনস্যুলেটর কর্তাদের সঙ্গে কুলভূষণের সাক্ষাতের সময় সেখানে একজন পাকিস্তানি অফিসার থাকবেন। ৪৯ বছর বয়সি ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কুলভূষণকে পাকিস্তানে চরবৃত্তি, নাশকতার অভিযোগে ২০১৭-র এপ্রিল দোষী ঘোষণা করে মৃত্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত, যার বিরুদ্ধে আইসিজে-তে আবেদন করে ভারত। আইসিজে সম্প্রতি ভারতের আবেদনের গ্রাহ্যতাকে চ্যালেঞ্জ জানিয়ে পাকিস্তানের পেশ করা আপত্তি নাকচ করে ৪২ পৃষ্ঠার রায়ে জানিয়ে দেয়, কুলভূষণের সাজাদান প্রক্রিয়া খতিয়ে দেখতে হবে, ততদিন তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করায় স্থগিতাদেশ থাকবে। পাকিস্তান ১৯৬৩-র ভিয়েনা কনভেনশন কুলভূষণ মামলায় ভেঙেছে, ভারতের এই অভিযোগকে মান্যতা দেয় আইসিজে। ভারত তারপরই আইসিজে-র রায় পুরোপুরি মেনে কুলভূষণকে কনস্যুলেটের লোকজনের সঙ্গে দেখা করতে দিতে বলে পাকিস্তানকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget