এক্সপ্লোর

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের আমন্ত্রণ, পাকিস্তান ন্যাশনাল ডে বয়কট ভারতের

নয়াদিল্লি: নয়াদিল্লির পাক হাইকমিশনে পাকিস্তানের ন্যাশনাল ডে উদযাপনের অনুষ্ঠান বয়কট করছে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর প্রতিবাদেই ভারত পাক হাই কমিশনের রিসেপশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। ইসলামাবাদেও এ ধরনের অনুষ্ঠানে কোনও ভারতীয় প্রতিনিধি থাকবেন না বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। গত কয়েক বছর ধরে পাক হাইকমিশনের এই বার্ষিক অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে কোনও একজন কেন্দ্রীয় মন্ত্রী হাজির থাকেন। ২৩ মার্চ লাহোর প্রস্তাবের দিনটিকে স্মরণে রাখতে পাকিস্তান দিবস পালন করা হয়। বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার বলেছেন, পাকিস্তান ন্যাশনাল ডে উদযাপন অনুষ্ঠানে কাউকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাক হাই কমিশন রিসেপশনে হুরিয়ত কনফারেন্সের লোকজনকে ডাকার সিদ্ধান্ত নেওয়ার পরই এমনটা ঠিক হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, পাকিস্তান হাই কমিশনের হুরিয়তের লোকজনের সঙ্গে যোগাযোগ রাখার কোনও প্রয়াসকেই হাল্কা ভাবে নেওয়া হবে না, এই স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারত বরাবরই পাকিস্তানের জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার বিরোধী। সূত্রের খবর, গত সপ্তাহেই পাক হাইকমিশনকে ভারত জানিয়ে দেয়, হুরিয়ত নেতাদের আমন্ত্রণ পাঠানো হলে রিসেপশন অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাবে না। গত বছর পাক দূতাবাসের ন্যাশনাল ডে অনু্ষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক সংক্রান্ত প্রতিমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। কাশ্মীরের কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নীচুতলার কয়েকজন নেতাও সেখানে আমন্ত্রণ পেয়ে গিয়েছিলেন। তবে পুলওয়ামা সন্ত্রাস ও তারপর পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসবাদীদের ট্রেনিং ক্যাম্পে ভারতীয় বায়ুসেনার আক্রমণের ফলে ভারত, পাকিস্তান সংঘাতের আবহাওয়ায় এখন পরিস্থিতি বদলে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget