এক্সপ্লোর

কাদির খানের চ্যালেঞ্জের জবাব, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারত পাকিস্তানে পরমাণু হামলা চালালে তা ভয়াবহ হবে

নয়াদিল্লি: সরকারিভাবে কোনও মন্তব্য করেনি দিল্লি। আমলারা জানিয়ে দিয়েছেন, পাক পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খানের মন্তব্য জবাব দেওয়ার মত নয়। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা পরিষ্কার জানাচ্ছেন. পাকিস্তান যদি এ দেশে পরমাণু হামলা চালানোর হিম্মত দেখায়, তবে তাদের কোমর বরাবরের মত ভেঙে দেওয়ার ক্ষমতা ভারতের আছে। দিল্লি চাইলে পাকিস্তানের ওপর এমন হামলা চালাতে পারে, যা মাটিতে মিশিয়ে দেবে কাদির খানের দেশকে। বিশেষজ্ঞরা পরিষ্কার জানাচ্ছেন, পাকিস্তান চাইলে ৫ মিনিটের মধ্যে দিল্লিতে পরমাণু হামলা চালাতে পারে বলে আবদুল কাদির খান যে মন্তব্য করেছেন, তা একেবারেই অপরিণত ও বাড়িয়ে বলা, ফাঁপা আওয়াজ ছাড়া কিছু নয়। প্রথমত, যদি পাক সেনা প্রধান কাল এ দেশে পরমাণু হামলা চালানোর নির্দেশও দেন, তাহলেও এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে পরমাণু অস্ত্র নিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পাঁচ মিনিট নয়, কম সে কম ছ’ঘণ্টা লাগবে। তা ছাড়া পারমাণবিক অস্ত্র বহণকারী ক্ষেপণাস্ত্র ইচ্ছেমত ব্যবহারের জন্য নয়, অপরপক্ষ যাতে পরমাণু অস্ত্র ব্যবহার না করে তার প্রতিবন্ধক মাত্র। পৃথিবীর কোথাও পরমাণু ভাণ্ডারকে যুদ্ধাস্ত্র হিসেবে দেখা হয় না। পাকিস্তানের হাতে পরমাণু বোমা থাকলেও সার্বিকভাবে ভারতের ক্ষমতা এতটাই বেশি, যে, চাইলে পাকিস্তানকে পৃথিবীর ম্যাপ থেকেই নিশ্চিহ্ন করে দিতে পারে তারা। পরমাণু সরবরাহ গোষ্ঠী বা এনএসজি-র ৪৮ সদস্যের এলিট গোষ্ঠীতে প্রবেশের জন্য ভারতের দাবি রুখতে সবরকম চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। নিজেদের নির্ভরযোগ্য পরিবর্ত হিসেবে তুলে ধরারও চেষ্টা করছে। সে সময় যে পরমাণু বিজ্ঞানীর হাত ধরে তারা পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশের তালিকায় ঢুকেছে, তাঁরই এমন মন্তব্য এনএসজি-তে ঢোকার জন্য ইসলামাবাদের প্রচেষ্টায় ঠান্ডা জল ছড়িয়ে দিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাঁদের কথায়, এ ধরনের মন্তব্য পরমাণু অস্ত্রের মত মারণাস্ত্র পাকিস্তানের মত অনির্ভরযোগ্য, অপরিণত দেশের হাতে থাকা কতটা বিপজ্জনক তারই ইঙ্গিত দিচ্ছে। আরও পড়ুন  পাঁচ মিনিটে দিল্লির ওপর হামলা চালাতে পারে পাকিস্তান: কাদির খান    

সেরা শিরোনাম

Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget