এক্সপ্লোর

লাদাখে ভারত ও চিনের যৌথ মহড়া

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পূর্ব লাদাখে যৌথ মহড়া ভারত ও চিনের। পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ভারতের সদস্যপদ নিয়ে মতবিরোধ , কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জে নয়াদিল্লির প্রস্তাবে চিনের আপত্তির মতো কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই যৌথ মহড়া অনুষ্ঠিত হল। গতকাল দিনভর এই মহড়া চালায় ভারত ও চিনের সেনাবাহিনী। মানবিক সাহায্য ও বিপর্যয় মোকাবিলার লক্ষ্যেই এই মহড়া চালানো হয়। এ জন্য ভারতীয় সীমান্তের একটি গ্রামে কাল্পনিক ভুমিকম্পের পরিস্থিতি তৈরি করা হয়। এরপর যৌথ দল উদ্ধার অভিযান ও চিকিত্সা সংক্রান্ত সহায়তা পৌঁছনোর কাজের মহড়া দেয়। উল্লেখ্য, এ ধরনের মহড়া গত ৬ ফেব্রুয়ারি হয়েছিল চিনে। তারই অনুসারী মহড়া অনুষ্ঠিত হল লাদাখে। ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার আর এস রমন। চিনের দলের নেতৃত্বে ছিলেন সিনিয়ার কর্নেল ফান জুন। সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মহড়া দারুন সফল হয়েছে। এই শুধুমাত্র সীমান্ত এলাকার মানুষদের প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাহায্য পৌঁছে দেওয়ার মহড়ার ক্ষেত্রেই সফল হয়নি। পাশাপাশি, নিয়ন্ত্রণ রেখা বরাবর দুপক্ষের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আস্থা ও সহযোগিতাও বৃদ্ধি করেছে। এই মহড়া ভারত ও চিনের সীমান্ত এলাকাগুলিতে সহযোগিতা বৃদ্ধি, শান্তি বজায় রাখার ক্ষেত্রেও সহায়ক হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর
Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget