এক্সপ্লোর

টানা তিনদিন দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষে ভারত,গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৬,৪৩২,সুস্থতার হার বেড়ে ৭৭.২৩ শতাংশ

করোনায় দৈনিক সংক্রমণে তৃতীয় দিন বিশ্ব রেকর্ড ভারতের। একদিনে আক্রান্ত ৮৬ হাজারের বেশি। টানা তিনদিন দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষে ভারত। মোট আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়েছে।

নয়াদিল্লি: করোনায় দৈনিক সংক্রমণে তৃতীয় দিন বিশ্ব রেকর্ড ভারতের। একদিনে আক্রান্ত ৮৬ হাজারের বেশি। টানা তিনদিন দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষে ভারত। মোট আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়েছে। গত একমাস ধরে দৈনিক আক্রান্তের নিরিখে বিশ্বে একনম্বরে রয়েছে ভারত। এছাড়াও, দৈনিক মৃত্যুতেও আজ বিশ্বে ভারত সবার ওপরে। দেশে দৈনিক মৃত্যু কমলেও বাড়ল সংক্রমণ। বাড়ল দৈনিক সুস্থতাও। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৫৬১ জনের। একদিনে মৃত ১ হাজার ৮৯। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৯৬। দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৮৬ হাজার ৪৩২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৩ হাজার ৩৪১। দেশে মোট আক্রান্ত ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৯। একদিনে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৬৬ হাজার ৬৫৮। দেশে মোট সুস্থ ৩১ লক্ষ ৭ হাজার ২২৩।দেশে মৃত্যুর হার কমে ১.৭৩ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৭৭.২৩ শতাংশ। সংক্রমণে সক্রিয় আক্রান্তর সংখ্যার তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা প্রায় তিনগুণ বেশি। আইসিএমআর সূত্রে খবর, দেশে একদিনে রেকর্ড করোনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৫৯ হাজার ৩৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভিটির হার ৭ শতাংশের কম। এ পর্যন্ত গোটা দেশে পরীক্ষা করা হয়েছে ৪ কোটি ৭৭ লক্ষ ৩৮ হাজার ৪৯১টি নমুনা। আইসিএমআর সূত্রের তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তদের ৫৪ শতাংশের বয়স ১৮ থেকে ৪৪-এর মধ্যে। কিন্তু করোনায় মৃতদের ৫১ শতাংশের বয়স ৬০-এর বেশি। ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার ৭৭ শতাংশের বেশি। মোট সুস্থদের মধ্যে ৩০ শতাংশ দুটি রাজ্য মহারাষ্ট্র ও তামিলনাড়ুর। দেশের যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সুস্থতার হার বেশি সেগুলির মধ্যে রয়েছে দিল্লি (৮৯ শতাংশ), বিহার (৮৮ শতাংশ), তামিলনাড়ু (৮৬ শতাংশ), পশ্চিমবঙ্গ (৮৩ শতাংশ, রাজস্থান (৮২ শতাংশ, গুজরাত (৮১ শতাংশ)। স্বস্তির খবর হল, মৃত্যহার ও সক্রিয় আক্রান্তর হার ধারাবাহিকভাবে কমছে। মৃত্যু হার কমে হয়েছে ১.৭৩ শতাংশ। সেইসঙ্গে সক্রিয় আক্রান্ত, যাদের চিকিত্সা চলছে, তাদের হার কমে হয়েছে ২১ শতাংশ।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget