এক্সপ্লোর

হামলা হলে জবাব দিতে গুলির সংখ্যা গুনবে না ভারত, পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

বারমের: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ শনিবার রাজস্থানে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। তিনি বলেছেন, ভারত কখনও কারুর ওপর আক্রমণ করেনি। কিন্তু হামলা হলে ভারত পাল্টা জবাব দিতে কখনও গুলির সংখ্যা গুনবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজস্থান সফরের দ্বিতীয় দিনে রাজনাথ সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র মুনাবাও আউটপোস্টে যান। সেখানে বিএসএফ জওয়ানদের উদ্দেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি  বলেছেন, ভারত কখনও কাউকে আক্রমণ করেনি এবং অন্য দেশের জমি দখল করার ইচ্ছেও ভারতের নেই। আমাদের ঐতিহ্য হল- বসুধৈব কুটুম্বকম। আমরা কখনই প্রথমে গুলি চালাই না। কিন্তু আক্রান্ত হলে পাল্টা জবাব দিতে আমরা কখনও গুলির হিসেব করি না। উরি হামলা এবং তার পর ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারত-পাক সম্পর্কের উত্তেজনা চরমে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে রাজনাথ এভাবে পাকিস্তানের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। বিএসএফের প্রশংসা করে রাজনাথ আন্তর্জাতিক সীমান্ত পরিকাঠামো উন্নয়ন এবং জওয়ানদের কাজের পরিবেশ আরও উন্নত করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সীমান্তে যেখানে যেখানে কাঁটাতারের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে মেরামতির কাজ জরুরী ভিত্তিতে করা হবে। সীমান্তে টহলদারির সুবিধার জন্য ফ্লাড লাইটের ব্যবস্থা ও সমান্তরাল সড়ক তৈরির কাজ দ্রুত শেষ করা হবে বলেও রাজনাথ জানিয়েছেন। বিএসএফের যে বর্ডার আউটপোস্টগুলি টেলি যোগাযোগের সুবিধা নেই সেখানে ওই ব্যবস্থা গড়ে তোলা হবে। এর পাশাপাশি আরও বেশি স্যাটেলাইট ফোন দেওয়া হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। বুলেটপ্রুফ জ্যাকেটের ঘাটতি মোকাবিলায় কেন্দ্র শীঘ্র ব্যবস্থা নেবেও বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
BJP News: দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
Embed widget