এক্সপ্লোর

ওআইসি-র বৈঠকে জম্মু ও কাশ্মীর: অবাঞ্ছিত প্রসঙ্গ’ তোলা থেকে বিরত থাকুন, তীব্র প্রতিবাদ ভারতের

জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, ওআইসির জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিষয়ে কোনও আইনি এক্তিয়ারই নেই বলে দাবি করেছেন তিনি। বলেছেন, এ ধরনের ‘অবাঞ্ছিত প্রসঙ্গ’ তোলা থেকে বিরত থাকা উচিত ওআইসির।

নয়াদিল্লি: মক্কায় গত সপ্তাহে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে ইসলামিক দেশগুলির জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর গৃহীত প্রস্তাবে জম্মু ও কাশ্মীর ইস্যুর উল্লেখ থাকায় তীব্র অসন্তোষ জানাল ভারত। এটা মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, ওআইসির জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিষয়ে কোনও আইনি এক্তিয়ারই নেই বলে দাবি করেছেন তিনি। বলেছেন, এ ধরনের ‘অবাঞ্ছিত প্রসঙ্গ’ তোলা থেকে বিরত থাকা উচিত ওআইসির। মক্কা সম্মেলনে গৃহীত চূড়ান্ত প্রস্তাবে জম্মু ও কাশ্মীরের মানুষের ন্যয্য অধিকারের প্রতি পুনরায় সমর্থন প্রকাশ করেছে, সেখানকার জন্য বিশেষ দূতও নিয়োগ করেছে ওআইসি। প্রসঙ্গত, ৫৭টি দেশের জোট ওআইসির ৫৩টি সদস্য রাষ্ট্রই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। রভিশ কুমারকে সেই জোটের জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ টেনে আনা সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ৩১ মার্চ মক্কায় ওআইসি সদস্য দেশগুলির চতুর্দশ সম্মেলনের শেষে গৃহীত চূড়ান্ত বার্তায় ভারতের ঘরোয়া ব্যাপারে আরও এক অবাঞ্ছিত হস্তক্ষেপ স্পষ্ট প্রত্যাখ্যান করছি আমরা। গত ১ মার্চ প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আবু ধাবিতে ওআইসির বিদেশমন্ত্রীদের কাউন্সিলের ৪৬-তম উদ্বোধনী প্লেনারি অধিবেশনে যোগ দিয়েছিলেন। তিনিই ভারতের প্রথম বিদেশমন্ত্রী যিনি ওআইসির বৈঠকে ছিলেন। পাকিস্তান সুষমাকে পাঠানো আমন্ত্রণ বাতিলের দাবিতে জোর তত্পরতা চালিয়েছিল বটে, কিন্তু আয়োজক দেশ সংযু্ক্ত আরব আমিরশাহিই তা নাকচ করে দেয়। এর জেরে সেই প্লেনারি বৈঠক বয়কট করেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget