এক্সপ্লোর

গুজরাতে উঁচু জাতের স্ত্রীকে ফেরাতে শ্বশুরবাড়িকে বোঝাতে গিয়ে হামলায় মৃত্যু দলিত যুবকের!

ডেপুটি পুলিশ সুপার (তফসিলি জাতি ও উপজাতি সেল) পি ডি মানবর বলেছেন, হরেশ উর্মিলাবেনের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে বিয়ে করে কচ্ছ জেলার গাঁধীধামে নিয়ে যান। সেখানে নিজের বাবা-মায়ের সঙ্গে থাকতেন হরেশ।

আমদাবাদ: দলিত হওয়ার মাসুল দিলেন ২৫ বছরের এক যুবক! তাঁর স্ত্রী উচ্চবর্ণভুক্ত সম্প্রদায়ের। হরেশ সোলাঙ্কি নামে ছেলেটি সোমবার রাতে গুজরাতের আমদাবাদের মন্ডল তালুকার ভারমোর গ্রামে গিয়েছিলেন স্ত্রী উর্মিলাবেনকে তাঁর কাছে যাতে ফিরিয়ে দেওয়া হয়, সেজন্য তাঁর পরিবারকে বোঝাতে। উর্মিলাবেন দু্মাসের গর্ভবতী, দরবার নামে উঁচু জাতের মেয়ে। পুলিশ জানিয়েছে, উর্মিলাবেনের আত্মীয়স্বজন হরেশকে হত্যা করে বলে অভিযোগ। ডেপুটি পুলিশ সুপার (তফসিলি জাতি ও উপজাতি সেল) পি ডি মানবর বলেছেন, হরেশ উর্মিলাবেনের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে বিয়ে করে কচ্ছ জেলার গাঁধীধামে নিয়ে যান। সেখানে নিজের বাবা-মায়ের সঙ্গে থাকতেন হরেশ। তবে উর্মিলাবেনের আত্মীয়স্বজন তাঁকে সেখান থেকে ফিরিয়ে আনেন এই প্রতিশ্রুতি দিয়ে যে, কয়েক সপ্তাহ বাদেই তাঁকে হরেশের কাছে পাঠিয়ে দেবেন। কিন্তু দুমাস বাদেও তাঁরা সেই প্রতিশ্রুতি পালন না করায় উর্মিলাবেনের বাবা-মার সঙ্গে দেখা করে তাঁদের বোঝানোর সিদ্ধান্ত নেন হরেশ। সোমবার হরেশ একটি মহিলা হেল্পলাইন সার্ভিসের সাহায্য নিয়ে তাদের গাড়িতে চেপে ভারমোর গ্রামে যান। সেখানে পৌঁছে হরেশ গাড়িতে বসে থাকেন, হেল্পলাইন সংস্থার লোকজন তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে উর্মিলাবেনকে ফেরত পাঠানোর ব্যাপারে কথাবার্তা বলেন। হরেশ তাঁদের সঙ্গে এসেছেন, বুঝতে পেরেই ওই বাড়ির লোকজন বেরিয়ে এসে ধারালো, ভোঁতা অস্ত্রশস্ত্র গিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। হরেশ মাথায়, শরীরর অন্যত্র আঘাত পেয়ে মারা যান। এব্যাপারে হরেশের শ্বশুর, শাশুড়ি সহ আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুনের শাস্তি), ৩৪১ (অন্যায় ভাবে বাধা দেওয়ার সাজা), ৩৫৩ (সরকারি কর্মীকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে হামলা), ১৪৭ (দাঙ্গার শাস্তি) অনুচ্ছেদের আওতায় ও তফসিলি জাতি ও উপজাতি আইনে। যদিও অভিযুক্তরা সবাই ঘটনার পর থেকে বেপাত্তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget